এক্সপ্লোর

Rohit On Shami: বিপদে পড়তে চাই না, শামিকে নিয়ে ফের বিস্ফোরক রোহিত শর্মা

India vs Australia Border Gavaskar Trophy: এর আগেও শামির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোহিত। এমনকী অ্যাডিলেস্ট টেস্টের পর তিনি বলেছিলেন, শামির হাঁটু ফুলেছে বলে নাকি খবর পেয়েছেন।

ব্রিসবেন: অনেকের মতে, তিনি থাকলে যশপ্রীত বুমরাকে বোলিং বিভাগে এত একাকী দেখাত না। তিনি, মহম্মদ শামি। গোড়ালির চোট থেকে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে নিয়মিত খেলছেন। কিন্তু মহম্মদ শামিকে ভারতীয় দলে দেখা যাবে কবে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাওস্কর সিরিজ খেলতে তিনি কি আদৌ উড়ে যাবেন?

শামিকে নিয়ে ঘোরতর প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলছেন স্বয়ং ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শামি কবে অস্ট্রেলিয়া যাবেন, সেই ব্যাপারে পরিষ্কার করে কিছুই বলা হচ্ছে না ভারতীয় শিবির থেকে। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ট্রেনিং করছেন তিনি। বাংলা অবশ্য বিজয় হাজারে ট্রফির দলেও শামিকে রেখেছে।

৩৬০ দিন পর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন শামি। রঞ্জি ট্রফিতে মধ্য প্রদেশের বিরুদ্ধে ম্যাচে খেলেন। তার পর সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে ধারাবাহিকভাবে উইকেট তুলছেন শামি। তিনি টেস্টের দীর্ঘ স্পেলের ধকল সামলাতে পারবেন কি না, তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। এর আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এবং অস্ট্রেলিয়ায় শামির খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রোহিত। তাঁর এই মন্তব্যে শামি যে খুশি হননি, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছিলেন।

ব্রিসবেনের গাব্বায় ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শেষ হতেই ফের শামিকে নিয়ে প্রশ্ন করা হল রোহিত শর্মাকে। এবার তিনি দায় ঠেললেন এনসিএ-র ঘাড়ে। রোহিত বলেছেন, "আমার মতে এবার এনসিএ-র কারওর উচিত শামিকে নিয়ে প্রকাশ্যে কথা বলা। শামি তো জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছে। ওদেরই উচিত সামনে এসে আমাদের তথ্য দেওয়া। আমি বুঝতে পারছি যে, শামি ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলছে। কিন্তু ওর গোড়ালির চোট নিয়ে এখনও অনেক কথা জানতে পারছি। আমরা বিপদে পড়তে চাই না। কেউ অস্ট্রেলিয়ায় আসার পর চোটের জন্য সিরিজের মাঝপথ থেকে ছিটকে যাক সেটা একেবারেই কাম্য নয়।"

আরও পড়ুন: অশ্বিন একা নন, ২০২৪ সালে বাইশ গজকে বিদায় জানিয়েছেন এক ঝাঁক কিংবদন্তি, রইল ঝলক

এর আগেও শামির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোহিত। এমনকী অ্যাডিলেস্ট টেস্টের পর তিনি বলেছিলেন, শামির হাঁটু ফুলেছে বলে নাকি খবর পেয়েছেন। এবারও শামির ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করলেন রোহিত। বললেন, "আমরা শামিকে নিয়ে ১০০ শতাংশ নয়, ২০০ শতাংশ নিশ্চিত হতে চাই। যতক্ষণ না সেটা হচ্ছে, ততক্ষণ আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। আমি আগেও সাংবাদিক বন্ধুদের বলেছি, আবারও বলছি, শামির জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে। যদি এনসিএ-র বিশেষজ্ঞরা বলেন যে, ও সম্পূর্ণ সুস্থ, এবার খেলতে পারে, তাহলে আমিই সবচেয়ে বেশি খুশি হব।" 

আরও পড়ুন: একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget