এক্সপ্লোর

Jasprit Bumrah: সিরিজে প্রাপ্তি শুধুই বুমরা, কিংবদন্তি কুম্বলেকেও টেক্কা দিয়ে নজির তারকা পেসারের

IND vs AUS: মেলবোর্নেও তার ব্যতিক্রম দেখা গেল না। ম্য়াচ বাঁচানোর লড়াই করছে একদিকে টিম ইন্ডিয়া। অন্যদিকে বল হাতে ম্য়াজিক দেখিয়েই চলেছেন বুমরা।

মেলবোর্ন: চলতি বর্ডার গাওস্কর ট্রফিটা (Border Gavaskar Trophy) যেন ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ নয়। অজি ব্যাটারদের সঙ্গে লড়াইটা মূলত হয়ে দাঁড়িয়েছে বুমরার। কখনও সেখানে ট্রাভিস হেড তো কখনও স্টিভ স্মিত তো কখনও মার্নাস লাবুশেন। অজি শিবিরে নামগুলো পরিবর্তন হলেও ভারতীয় দলে একমাত্র বুমরা যিনি আতঙ্কে রেখেছেন গোটা সিরিজে প্রতিপক্ষকে। মেলবোর্নেও তার ব্যতিক্রম দেখা গেল না। ম্য়াচ বাঁচানোর লড়াই করছে একদিকে টিম ইন্ডিয়া। অন্যদিকে বল হাতে ম্য়াজিক দেখিয়েই চলেছেন বুমরা। রবিবার ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম ২০০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। এবার কিংবদন্তি অনিল কুম্বলেকেও টেক্কা দিলেন বুমরা।

বর্ডার গাওস্কর ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন বুমরা। এখনও পর্যন্ত ৩০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন তিনি। সেনা উপমহাদেশে এশিয়ার বোলারদের মধ্য়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি বুমরা। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্য়ান্ডের মাটিতে টেস্টে এখনও পর্যন্ত ১৪২ উইকেট নিয়ে নিয়েছেন বুমরা। তালিকায় কুম্বলের ঝুলিতে ছিল ১৪১ উইকেট। এই তালিকায় সবার আগে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। তিনি ১৪৬ উইকেট নিয়েছেন সেনা কান্ট্রিতে। তবে তাঁকেও হয়ত সিডনিতে টেক্কা দিয়ে দেবেন ভারতীয় পেসার।

চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে পারথে পাঁচ উইকেট নিয়েছিলেন। অ্য়াডিলেডে বুমরার ঝুলিতে ছিল ৪ উইকেট। ৬ উইকেট নিয়েছিলেন গাব্বায়। আর মেলবোর্নে প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নেন।  

মেলবোর্নে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্যাম কনসটাস, ট্রাভিস হেড, মিচেল মার্শ ও অ্য়ালেক্স ক্যারি ও নাথান লিঁয়র উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্রুততম ২০০ উইকেটের মালিক হয়েছেন জসপ্রীত বুমরা। ৪৪ ম্য়াচ খেলে এই নজির গড়ে ফেলেছেন তিনি। প্যাট কামিন্স ও কাগিসাে রাবাডাও ৪৪ ম্য়াচে ২০০ উইকেট নিয়েছিলেন। সেই তালিকাতেই এবার যোগ দিলেন বুমরা। জসপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটে ৮৪৮৪ বল করে ২০০ উইকেটের মালিক হলেন। তিনি টপকে গিয়েছেন ভারতের হয়ে এই তালিকায় বুমরার আগে থাকা মহম্মদ শামিকে। তিনি ৯৮৯৬ বল করেছিলেন। বুমরা বিশ্ব ক্রিকেটে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেট নিলেন বুমরা। তাঁর আগে রয়েছেন ওয়াকার ইউনিস, ডেন স্টেন ও কাগিসো রাবাডা।
এই মাইলস্টোন স্পর্শ করেছেন বুমরা ১৯.৫৬ গড়ে। যা বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে শীর্ষে। অর্থাৎ প্রতি ১৯.৫৬ বল পরে উইকেট পেয়েছেন বুমরা। এই তালিকায় তাঁর পরের দুটো নাম জোল গার্নার ও কার্টলি অ্য়াম্ব্রোজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget