এক্সপ্লোর

Rohit And Virat: অস্ট্রেলিয়া সিরিজেই জাতীয় দলে ফিরছেন রোহিত, বিরাট, কবে ঘোষণা হবে ওয়ান ডে দল?

Rohit Sharma And Virat Kohli: রোহিত বিসিসিআইয়ের ফিটনেস টেস্টে পাশ করেছেন। নেটেও তাঁকে ছন্দে দেখা গিয়েছে। অন্য়দিকে লন্ডনে রয়েছেন এই মুহূর্তে বিরাট কোহলি। তিনিও প্রতিদিন অনুশীলন সারছেন।

মুম্বই: অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ান ডে স্কোয়াডেই জাতীয় দলে ফিরতে চলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ফর্ম্য়াট থেকেও সরে দাঁড়িয়েছিলেন দুই তারকা ব্য়াটারই। তার জন্য়ই আইপিএলের পর আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি রোহিত ও বিরাটকে। তবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেই দুজন ফের ফিরছেন ২২ গজে। এটা মোটামুটি নিশ্চিত।

আপাতত বিসিসিআই সূত্রে খবর, আগামী ৪ অক্টোবর, শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করতে চলেছে বোর্ড। সেখানেই হয়ত দেখা যাবে তাঁদের। জাতীয় দলের জার্সিতে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গিয়েছিল বিরাট ও রোহিতকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন বিরাট ও রোহিত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল জয় ছিনিয়ে নেয়। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে খেতাব জেতে ভারত। আইপিএলের মাঝেই আচমকা টেস্ট থেকেও সরে দাঁড়ান তাঁরা। শুভমন গিলের নেতৃত্ব ভারতীয় দল ইংল্য়ান্ড সফরে গিয়ে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ড্র করে আসে। 

রোহিত বিসিসিআইয়ের ফিটনেস টেস্টে পাশ করেছেন। নেটেও তাঁকে ছন্দে দেখা গিয়েছে। অন্য়দিকে লন্ডনে রয়েছেন এই মুহূর্তে বিরাট কোহলি। তিনিও প্রতিদিন অনুশীলন সারছেন। ফিটনেস টেস্টেও পাশ করে গিয়েছেন। তবে বিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলী যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করতে পারেন, তা হল রোহিত শর্মাকে আদৌ অধিনায়ক হিসেবে রাখা হবে কি না, তা। 

উল্লেখ্য, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে খেলার ইচ্ছে আগেই প্রকাশ করেছিলেন রোহিত। ২০২৩ বিশ্বকাপে রানার্স আপ হতে হয়েছিল ভারতকে রোহিতের নেতৃত্বে। অধিনায়ক হিসেবে ওয়ান ডে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করতে মরিয়া হিটম্য়ান। তবে রোহিতের কাঁধে নেতৃত্বভার ততদিন থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। যদিও ফিটনেস ঠিক রাখতে ও অনুশীলনে কোনও খামতি রাখছেন না রোহিত। নিজের ওজনও অনেকটা কমিয়েছেন হিটম্য়ান। নিজের কেরিয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সবই অধিনায়ক হিসেবে জিতেছেন। মুম্বইয়ের অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছেন পাঁচবার। শুধু অধরা রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget