এক্সপ্লোর

Virat Kohli: সেঞ্চুরি হাঁকিয়েই অনুষ্কাকে ফ্লাইং কিস, পারথের ২২ গজেই বিরাটের মুখে প্রিয়তমার নাম

IND vs AUS 1st Test: প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত শতরান হাঁকালেন। টেস্ট কেরিয়ারের ৩০ তম শতরান হাঁকালেন প্রাক্তন ভারত অধিনায়ক।

পারথ: ৩৬ বছর বয়স। ১৬ মাস কোনও আন্তর্জাতিক সেঞ্চুরি ছিল না। গোটা বছরে চূড়ান্ত ফ্লপ পারফরম্য়ান্স। সোশ্য়াল মিডিয়ায় তাঁর অবসরের দাবিও উঠে গিয়েছিল। কিন্তু তিনি তো 'কিং'। পারথের ২২ গজকেই বোধহয় ফিরে আসার মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত শতরান হাঁকালেন। টেস্ট কেরিয়ারের ৩০ তম শতরান হাঁকালেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর সেঞ্চুরি পূরণের পরই বিরাটের নজর ছিল ভিআইপি বক্সের দিকে। সেখানে তখন উপস্থিত ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। শতরান হাঁকানোর পর প্রতিবারই অনুষ্কার উদ্দেশে ভালবাসা ছুড়ে দিতে দেখা গিয়েছে কোহলিকে। এদিনও তার ব্যতিক্রম হল না। শুধু অনুষ্কাই নন, মায়ের সঙ্গে ছিল ছোট্ট অকায়ও। বুঝতে না পারলেও বাবার ঐতিহাসিক ইনিংসের সাক্ষী থাকল সেও।

পারথ টেস্টের প্রথম ইনিংসে ৫ রানে আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা সুবিধেজনক পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিলেন। ব্র্যাডম্য়ানে দেশে বরাবরই ব্যাট হাতে জ্বলে ওঠেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ১০বার টেস্টে সেঞ্চুরি হাঁকালেন কোহলি। সেঞ্চুরি হাঁকিয়ে যখন ফিরছেন, তখন প্রাক্তন অজি উইকেট কিপার ব্যাটার অ্য়াডাম গিলক্রিস্ট তাঁর প্রতিক্রিয়া নেন। সেখানেই কিং কোহলি বলেন, ''অনুষ্কা আমার জীবনে সবসময় খারাপ ও ভাল সময় ছিল। আমি যখন ব্যর্থ হচ্ছিলাম, তখনও আমার পাশে সবসময় ছিল অনুষ্কা। আজ এই বিশেষ মুহূর্তে অনুষ্কা মাঠে ছিল, যা সত্যিই আমার জন্য় ভীষণ খুশির খবর। দেশের জন্য পারফর্ম করতে পেরে আমি গর্বিত বোধ করি। দারুণ অনুভূতি।''

অস্ট্রেলিয়ার মাটিতে ৬টি টেস্ট সেঞ্চুরি ছিল মাস্টার ব্লাস্টারের। সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করলেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম সেঞ্চুরি হয়ে গেল কোহলির। তিনিই ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটার।

পারথ টেস্টে প্রথম ইনিংসে রান পাননি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট। রবিবার, ম্যাচের তৃতীয় দিন ঝকঝকে সেঞ্চুরি করলেন। ১৪৩ বলে তিন অঙ্কে পৌঁছে গেলেন কোহলি। অপ্টাস স্টেডিয়ামে ফের একবার কোহলি দেখিয়ে দিলেন, তিনি অস্ট্রেলিয়ার জন্যই নিজের সেরাটা তুলে রাখেন। সচিনকে নিজের গুরু মানেন। সেই সচিনেরই এক কীর্তি পেরিয়ে গেলেন কোহলি। 

আরও পড়ুন: একটা সময় বলা হতো দলের বোঝা, তিনিই এখন সম্পদ, ১৮ কোটি টাকায় কিনল প্রীতির পাঞ্জাব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget