এক্সপ্লোর

IND vs AUS T20: নিজে অভিমানে অবসর নিয়েছিলেন, এবার অর্শদীপের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

Arshdeep Singh: চার মাস পরেই ভারতের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অর্শদীপকে দলের বাইরে রাখার সিদ্ধান্তে গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের দিকে ফের আঙুল তুলছেন সবাই।

মুম্বই: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট তাঁর ঝুলিতে। কিন্তু সেই অর্শদীপ সিংহকেই (Arshdeep Singh) একাদশে সুযোগ দেওয়া হচ্ছে না। তাঁর পরিবর্তে ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টি (T20 Format) ম্যাচে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছিল। ম্য়াচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির জন্য। ভারতীয় বোলারদেরও মাঠে নামার প্রয়োজন পড়েনি। কিন্তু অর্শদীপকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে হর্ষিত রানাকে খেলানো কোনওভাবেই মেনে নিচ্ছেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এবার অর্শদীপের পাশে দাঁড়িয়ে টিম ম্য়ানেজমেন্টকে একহাত নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

আর চার মাস পরেই ভারতের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অর্শদীপকে দলের বাইরে রাখার সিদ্ধান্তে গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের দিকে ফের আঙুল তুলছেন সবাই। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ঘরোয়া ক্রিকেটার প্রিয়ঙ্ক পাঞ্চাল। যিনি ৩৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ১৪ হাজার রান করে, রঞ্জিতে ভুরিভুরি রান করেও দেশের জার্সিতে একটি ম্য়াচও খেলার সুযোগ পাননি। প্রিয়ঙ্ক নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ''বিশ্বের এমন দেশ যাঁরা তাঁদের কুড়ির ফর্ম্য়াটে সেরা বোলারকে একাদশের বাইরে রেখেছে, তাও আবার বিশ্বকাপের চার মাস আগে, এমনটা বোধহয় খুব একটা দেখতে পাওয়া যাবে না। আমি মনে করি অর্শদীপ সিংহ একটু ভালভাবে ট্রিট করা উচিৎ। ও যোগ্য, ওকে সুযোগ দেওয়া উচিৎ।'' 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলা হল মাত্র ৫৮ বল। ক্যানবেরাতে বৃষ্টির পূর্ভাবাস ছিলই। কিন্তু পুরো খেলাটাই যে ভেস্তে যাবে, তেমনটাই আশঙ্কা করা হয়নি কখনওই। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি ক্যাপ্টেন মিচেল মার্শওপেনিংয়ে নেমেছিলেন দলের সহ অধিনায়ক শুভমন গিল ও কুড়ির ফর্ম্যাটে এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। স্বাভাবিকভাবেই অভিষেক চালিয়ে খেলা শুরু করেছিলেন শুরু থেকেই। চারটি বাউন্ডারিও হাঁকিয়ে ফেলেছিলেন। কিন্তু ১৪ বলে ১৯ রান করেই নাথান এলিসের বলে চালিয়ে খেলতে গিয়ে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফেরেন অভিষেক। এরপর আর কোনও উইকেট হারায়নি ভারত। সূর্যকুমার যাদব ক্রিজে আসার পর তিনি ও সহ অধিনায়ক শুভমন গিল মিলে দলের স্কোর একশোর দোড়গোড়ায় পৌঁছে দিয়েছিলেন। এরপর ফের বৃষ্টি নামে, যা থামেনি। ফলে খেলাও চালু করা আর সম্ভব হয়নি। আগামী ৩১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্য়াচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget