এক্সপ্লোর

IND vs AUS: বক্সিং ডে টেস্টে নতুন রেকর্ডের হাতছানি কে এল রাহুলের সামনে

KL Rahul Record: সিরিজের আগের তিনটি টেস্টে ওপেনিংয়ে নেমেছিলেন রাহুল। খুব একটা উল্লেখযোগ্য পারফরম্য়ান্স নেই পারথ টেস্ট বাদ দিলে।

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) নতুন নজির গড়ার সামনে কে এল রাহুল (KL Rahul)। এই মুহূর্তে সিরিজে ১-১ রয়েছে। সিরিজের আগের তিনটি টেস্টে ওপেনিংয়ে নেমেছিলেন রাহুল। খুব একটা উল্লেখযোগ্য পারফরম্য়ান্স নেই পারথ টেস্ট ও গাব্বা টেস্ট বাদ দিলে। মেলবোর্নে যদি একটি সেঞ্চুরি হাঁকান তবে নতুন রেকর্ড গড়বেন রাহুল। সেক্ষেত্রে ভারতের প্রথম ব্যাটার হিসেবে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি হাঁকাবেন ডানহাতি কর্ণাটকী ব্যাটার। সেক্ষেত্রে রাহুল টেক্কা দিয়ে দেবেন সচিন তেন্ডুলকর, অজিঙ্ক রাহানেকে। যাঁরা বক্সিং ডে টেস্টে দুটো শতরান হাঁকিয়েছেন। সচিন এই মুহূর্তে ক্রিকেটে প্রাক্তন আর রাহানে চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি।

বক্সিং ডে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে দিলীপ বেঙ্গসরকর, কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, বীরেন্দ্র সহবাগ, বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা প্রত্যেকে একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন বক্সিং ডে টেস্টে। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে এখনও পর্যন্ত তিনটি ইনিংসে মোট ২৩৫ রান করেছেন। গড় ৪৭। রাহুল ব্রিসবেন টেস্টে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। যা দলকে ড্র করতে সাহায্য করেছে। 

নজির গড়ার সামনে বুমরা

মেলবোর্ন টেস্টে আর ৯ উইকেট নিলেই চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে মোট ৩০ উইকেট ঝুলিতে পুরে নেবেন বুমরা। সেক্ষেত্রে বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে বর্ডার গাওস্কর ট্রফির এক মরশুমে ৩০ উইকেট নেওয়ার নজির গড়বেন এই ভারতীয় পেসার। এছাড়া অবশ্য বর্ডার গাওস্কর ট্রফির এক মরশুমে ৩০ উইকেট নেওয়ার নজির প্রথম গড়েছিলেন হরভজন সিংহ। ২০০০-২০০১ মরশুমের বর্ডার গাওস্কর ট্রফিতে হরভজন মোট ৩২ উইকেট ঝুলিতে পুরেছিলেন। সেই সিরিজে ইডেন গার্ডেন্সে প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন হরভজন।

রোহিত শর্মার চোট

ব্যাটিং অনুশীলন করার সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। বরফ বেঁধে বসে বিশ্রাম নিতে দেখা গিয়েছে এরপর রোহিতকে। ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিষ্ট হিসেবে কাজ করছেন বাংলার দয়ানন্দ গরানী। তাঁর ছোড়া বলেই ব্যাটিং অনুশীলন করছিলেন হিটম্যান। কিন্তু একটি বল আচমকা মিস করে যান রোহিত। বল এসে লাগে বাঁ হাঁটুতে। এরপর কয়েকটি বল খেলার পরই অস্বস্তি অনুভব করতে থাকেন ভারত অধিনায়ক। তাঁকে পরে আর নেটে নামতে দেখা যায়নি। এখনও পর্যন্ত চারদিন বাকি রয়েছে মেলবোর্ন টেস্ট শুরু হতে। এই পরিস্থিতিতে টিম ম্য়ানেজমেন্টের কাছে সুযোগ থাকছে আরও কিছুদিন অপেক্ষা করার। সেক্ষেত্রে রোহিতের কাছেও সময় থাকছে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget