এক্সপ্লোর

England-India 2nd Test: এজবাস্টনে লাঞ্চের আগে রাহুল, করুণ নায়ার ফিরলেও যশস্বীর হাফসেঞ্চুরিতে ৯৮ রান তুলল ভারত

England vs India 2nd Test Day 1: প্রথম দিনের প্রথম সেশনে মাত্র ৫৯ বলে অর্ধশতরান পূরণ করেন যশস্বী জয়সওয়াল।

বার্মিংহাম: প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও (India vs England 2nd Test) টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছে ভারতীয় দল। প্রথম দিনের প্রথম সেশনে কেএল রাহুলকে অল্প রানে হারালেও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal ) অর্ধশতরানে ভর করে লড়াইয়ে ফিরল ভারত। যশস্বীর সঙ্গে করুণ নায়ার ৮০ রান যোগ করে বেশ ভালভাবেই দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। তবে দুর্ভাগ্যবশত তিনি লাঞ্চের ঠিক আগেই সাজঘরে ফিরলেন। সেশন শেষে ভারতের স্কোর দুই উইকেটের বিনিময়ে ৯৮।

ভারতীয় দল এদিন প্রথম টেস্ট থেকে নিজেদের একাদশে তিন বদল ঘটিয়ে মাঠে নামে। জল্পনা মতোই যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়। তাঁর পরিবর্তে আকাশ দীপ দলে সুযোগ পান। ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডিকেও শার্দুল ঠাকুর ও সাই সুদর্শনের পরিবর্তে দলে জায়গা দেওয়া হয়। 

টস হেরে প্রথমে ব্যাটে নামে ভারতীয় দল। শুরুটা অত্যন্ত রক্ষণাত্মকভাবেই করেছিলেন যশস্বী ও রাহুল। ক্রিস ওকসের দুরন্ত স্পেলে রান করতে বিপাকে পড়ে ভারতীয় দল। শেষমেশ ওকসের বল ডিফেন্ড করতে গিয়েই প্লেডঅন হন রাহুল। মাত্র ১৫ রানে ওপেনিং পার্টনারশিপ ভাঙে। সাই সুদর্শনের অনুপস্থিতিতে এদিন তিন নম্বরে ব্যাট করতে নামেন করুণ নায়ার। এই পজিশনেই তিনি ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছিলেন। ভারতীয় 'এ' দলের হয়েও তিনে নেমেই ডবল সেঞ্চুরি হাঁকান করুণ। তাই আশা ছিল তিনি এই টেস্টে বেশ ভাল খেলবেন।

শুরুটা কিন্তু করুণ মন্দ করেননি। তিনি বেশ দেখেশুনে এগোন। ওকসের স্পেল শেষ হওয়ার পরেই রানের গতিও বাড়ে। বিশেষ করে যশস্বী দলের ইনিংস এগিয়ে যান বেশ দ্রুত গতিতে। করুণ নায়ারও তাঁকে যোগ্য সঙ্গ দেন। দুইজনে মিলে দেখতে দেখতে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন।মাত্র ৫৯ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন যশস্বীও। মনে হচ্ছিল শুরুতে উইকেট হারালেও, তাঁরা লাঞ্চের আগে প্রথম সেশনটা ভারতের নামেই করতে সক্ষম হবেন। 

তবে হঠাৎই লাঞ্চের ঠিক কয়েক মিনিট আগে ব্রাইডন কার্সের এক বল গুড লেংথ থেকে দারুণভাবে লাফায়। বল করুণ নায়ারের দস্তানায় লেগে স্লিপে যায়। লোপ্পা ক্যাচ ধরেন হ্যারি ব্রুক। শুরুটা ভাল করেও ৩১ রানেই তাঁকে ফিরতে হয়। যশস্বী ও শুভমন গিল অবশ্য় সেশনে শেষের আগে আর যাতে কোনও উইকেট না পড়ে, তা সুনিশ্চিত করেন। দ্বিতীয় সেশনে যশস্বীর দিকে বিশেষ নজর থাকবে। তিনি নাগাড়ে দ্বিতীয় টেস্টে শতরান হাঁকাতে পারেন কি না, সেটাই দেখার। 

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
Karn Sharma: ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
Devdutt Padikkal Century: ০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ
০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget