এক্সপ্লোর

IND vs ENG: পঞ্চম টেস্টে কি বৃষ্টি তাল কাটবে ম্য়াচে? কী বলছে ওভালের আবহাওয়ার পূর্বাভাস?

IND vs ENG Test: বিকেল ৩-৫ পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টি। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যা খবর, তাতে টসের নির্ধারিত সময় পিছিয়ে যেতে পারে বৃষ্টির জন্য।

ওভাল: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে কি তাল কাটতে চলেছে বৃষ্টি? আজ থেকে শুরু হওয়ার কথা সিরিজের পঞ্চম টেস্ট। Accuweather-র রিপোর্ট অনুযায়ী প্রায় ৮৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার লন্ডনে ঝড়-বৃষ্টির পূর্ভাবাসও রয়েছে। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, বিকেল ৩-৫ পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টি। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যা খবর, তাতে টসের নির্ধারিত সময় পিছিয়ে যেতে পারে বৃষ্টির জন্য।

টস দুটো দলের অধিনায়কের কাছেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখনও পর্যন্ত চারটি টেস্টেই টস হেরেছেন শুভমন গিল। এই পরিস্থিতিতে  ওভালে বৃষ্টি হলে নিঃসন্দেহে টস জিতবেন যে অধিনায়ক, তিনি ফিল্ডিং নেওয়ার কথাই ভাববেন। 

কাঁধের চোটের জন্য ওভাল টেস্টে খেলতে পারবেন না বেন স্টোকস। এছাড়া জোফ্রা আর্চার, ব্রেন্ডন কায়ার্সকে পাওয়া যাবে না ওভালে। এমনকী আগের ম্য়াচে স্পিনার অলরাউন্ডার লিয়াম ডওসনকেও এই ম্য়াচে খেলত দেখা যাবে না। অর্থাৎ স্টোকস সহ তিনটি নতুন মুখ আসতে চলেছে ওভালে ইংল্য়ান্ড একাদশে। চলতি টেস্ট সিরিজে সর্বাধিক উইকেটের মালিক স্টোকসই। এখনও পর্য়ন্ত চারটি টেস্টে মোট ১৭ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। ৩০৪ রান ব্যাট হাতে করেছেন। তৃতীয় ও চতুর্থ টেস্টে অলরাউন্ড পারফরম্য়ান্সের সুবাদে ম্য়ান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন।

ম্য়াঞ্চেস্টার টেস্টে সেঞ্চুরিও এসেছিল স্টোকসের ব্যাট থেকে। চতুর্থ টেস্টে স্টোকসকে প্রচুর ওভার বল করতে হয়েছে। ভারতীয় ব্যাটাররা ১৪৩ ওভার ব্য়াট করেছিলেন। দুটো ইনংস মিলিয়ে মোট ৩৫ ওভার বল করেন স্টোকস। তাই বাড়তি চাপ নেওয়া শরীরের ঝুঁকি বাড়িয়েছে। ইংল্যান্ড শিবিরে ঢুকেছেন জেকব বেথেল, গাস অ্য়াটকিনসন ও জেমি ওভার্টন ও জশ টাং।

অন্যদিকে ভারতীয় শিবিরে বুমরাকে ছাড়াই হয়ত আজ নামছে টিম ইন্ডিয়া। বুমরার ওয়ার্কলোড একটা বড় ইস্যু ভারতীয় দলের জন্য। এই সিরিজ শুরুর আগেই বুমরাকে যে সব ম্য়াচ খেলানো হবে না, তার আভাস দিয়েছিলেন কোচ ও অধিনায়ক। ওল্ড ট্র্যাফোর্ডেও তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কারণ লর্ডসেই খেলেছিলেন বুমরা। তবে ম্য়াঞ্চেস্টারে খেললেও একেবারেই ছন্দে মনে হয়নি ডানহাতি পেসারকে। এবার তাই সিরিজের শেষ ম্য়াচে বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্য়ানেজমেন্ট। ম্য়াঞ্চেস্টারে ৩৩ ওভার বল করে ১১২ রান খরচ করে মাত্র ২ উইকেটই তুলতে পেরেছিলেন বুমরা। ওভাল টেস্টে আরও তিনটি বদলি হতে পারে ভারতীয় একাদশে। পন্থের পরিবর্তে ধ্রুব জুড়েলের শেষ টেস্টে খেলা নিশ্চিত। অন্য়দিকে শার্দুল ঠাকুরকে বসতে হতে পারে। ওল্ড ট্র্যাফোর্ডে একেবারেই বল হাতে কোনও ছাপ ফেলতে পারেননি। ১১ ওভার বল করে ৫৫ রান খরচ করেছেন। কিন্তু উইকেট তুলতে পারেননি তিনি। তাই কুলদীপ যাদব হয়ত শার্দুলের পরিবর্তে একাদশে ঢুকছেন। সুযোগ পেলেই ভারতীয় চায়নাম্য়ান এর আগেও উইকেট তুলেছেন। এই সিরিজে এখনও পর্য়ন্ত তাঁকে খেলানো হয়নি। ওভালে একাদশে প্রথমবার সুযোগ মিলতে পারে কুলদীপের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget