এক্সপ্লোর

India vs England: লিডসে অনবদ্য পন্থ, অর্ধশতরানের ইনিংসে ধোনির রেকর্ড ভাঙলেন ঋষভ

Rishabh Pant: হেডিংলেতে প্রথম দিনের খেলা শেষে ৬৫ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ।

লিডস: ইংল্যান্ডের মাটিতে ঋষভ পন্থের (Rishabh Pant) রেকর্ড বরাবরই বেশ ভাল। ইতিমধ্যেই বিলেতের মাটিতে দুইটি শতরান হাঁকিয়েছেন তিনি। শুক্রবারও ফের একবার দুরন্ত ছন্দে দেখায় পন্থকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের (ENG vs IND) প্রথম দিনশেষে তিনি ৬৫ রানে অপরাজিত রয়েছেন। এই ইনিংসের সুবাদেই তিনি মহেন্দ্র সিংহ ধোনিকে পিছনে ফেলে দিলেন।

পন্থ ৬৫ রানের ইনিংসের সুবাদেই তিন হাজার রানের গণ্ডি পার করে ফেলেন। এই ইনিংসের সুবাদেই ধোনিকে পিছনে ফেলে SENA দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্য়ান্ড, নিউজ়িল্য়ান্ড, অস্ট্রেলিয়া) ব্যাট হাতে এশিয়ার সফলতম কিপার-ব্যাটার হয়ে গেলেন। পন্থ এই চার দেশের মাটিতে ২৭টি টেস্ট খেলে এখনও ৩৮.৮০ গড়ে মোট ১৭৪৬ রান করে ফেলেছেন। 

 

 

ধোনিকে কিন্তু আরও একটি বিষয়ে ম্যাচের দ্বিতীয় দিন পিছনে ফেলে দিতে পারেন পন্থ। তার জন্য তারকা কিপার-ব্যাটারের আরও ৩৫ রান করার প্রয়োজন। অর্থাৎ পন্থ শতরান হাঁকালেও আরও একটি কৃতিত্ব তাঁর নামে হবে। 

বর্তমানে ধোনির সঙ্গে যুগ্মভাবে ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে সর্বাধিক ছয়টি টেস্ট শতরানের কৃতিত্ব রয়েছে পন্থের ঝুলিতে। তবে তারকা বাঁ-হাতি ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান হাঁকালেই তাঁর সেঞ্চুরি সংখ্যা ছয় থেকে বেড়ে সাত হয়ে যাবে। অর্থাৎ ব্যাট হাতে তিনি টেস্টে শতরান হাঁকানোর নিরিখে ভারতের সফলতম কিপার-ব্যাটার হয়ে যাবেন। ভারতীয় সমর্থকরা কিন্তু সেই দৃশ্য দেখারই অপেক্ষা করে রয়েছেন। 

হেডিংলেতে প্রথম দিন খেলা হল ৮৫ ওভার। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৯/৩। শুভমন ১২৭ রানে ক্রিজে। ঋষভ ব্যাট করছেন ৬৫ রানে। দুজনে অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ১৩৮ রান যোগ করেছেন। ইংল্যান্ডের পরিবেশে, স্যুইং আর সবুজ পিচের ভয়ঙ্কর কম্বিনেশনের সামনে ভারতীয় ব্যাটাররা কী করবেন, ধন্দে ছিলেন অনেকে। কিন্তু এই ইংল্যান্ডের বোলিংয়ে সেই ধার ও ভার নেই। তাই সুযোগ পেয়েই প্রথম দিনেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া।

তারই ফায়দা তুলল ভারত। শুরুটা দারুণ করেন কে এল রাহুল ও যশস্বী। ওপেনিং জুটিতে ওঠে ৯১ রান। ৪২ রান করে রাহুল ফেরেন। অভিষেক টেস্টে ০ করলেন সাই সুদর্শন। তবে যশস্বী সেঞ্চুরি করেন। তিনি একমাত্র বিদেশি ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করলেন। তারপর এল শুভমনের শতরান এবং দিনশেষে বোনাস ঋষভ পন্থের অর্ধশতরান।  

 

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget