এক্সপ্লোর

Rohit Sharma: শুধু সেঞ্চুরিই নয়, কটকে মাস্টার ব্লাস্টারকেও টেক্কা দিলেন রোহিত, সামনে সহবাগ

IND vs ENG: এই ইনিংস খেলার ফাঁকে সচিন তেন্ডুলকরকেও টেক্কা দিলেন হিটম্যান। ভারতের ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়ে গেলেন ভারত অধিনায়ক।

কটক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে (One Day Match) ম্য়াচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। টানা অফফর্ম, চূড়ান্ত সমালোচনা সব কিছুর জবাব দিয়েছেন ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলে। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই ইনিংস খেলার জন্য ম্য়াচের সেরার পুরস্কারও জিতেছেন তিনি। এমনকী এই ইনিংস খেলার ফাঁকে সচিন তেন্ডুলকরকেও টেক্কা দিলেন হিটম্যান। ভারতের ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়ে গেলেন ভারত অধিনায়ক।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে খেলতে নেমে সবচেয়ে বেশি রান রয়েছে বীরেন্দ্র সহবাগের ঝুলিতে। তিনি ৩২১ ম্য়াচে ১৫.৭৫৮ রান করেছেন মোট। তালিকায় রোহিত শর্মা দ্বিতীয় স্থানে উঠে এলেন কটক ম্য়াচের পর। ৩৪৩ ম্য়াচে ১৫,৪০৪ রান করেছেন ভারত অধিনায়ক এখনও পর্যন্ত। সচিন তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে ৩৪৬ ম্য়াচে ১৫,৩৩৫ রান। লিটল মাস্টার সুনীল গাওস্কর ওপেনার হিসেবে ২০২ ম্য়াচ খেলে ১২,২৫৮ রান করেছেন। তালিকায় পঞ্চম স্থানে আছেন শিখর ধবন। ২৬৮ ম্য়াচে ১০,৮৬৭ রান করেছেন প্রাক্তন বাঁহাতি ব্যাটার।

রবিবার রোহিত সেঞ্চুরি পূরণ করেন আদিল রশিদকে ছক্কা হাঁকিয়েই। অনেক রোহিত-অনুরাগী এমনটাই আশা করছিলেন। হলও তাই। সমর্থকদের হতাশ করলেন না ভারতীয় অধিনায়ক। আদিল রশিদের বলে স্টেপ আউট করে লং অনের ওপর দিয়ে ছয় মেরে শতরান পূরণ করেন তিনি। এদিন কিন্তু ছক্কার নিরিখেও খরা কাটল রোহিতের। ৪ মাস ও ১০ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাঁকালেন রোহিত। একই সঙ্গে ওয়ান ডে ফর্ম্যাটে ছক্কা হাঁকানোর নিরিখে টেক্কা দিয়ে দিলেন ক্রিস গেলকে। আন্তর্জাতিক ওয়ান ডে ম্য়াচে ক্রিস গেল মোট ৩৩১টি ছক্কা হাঁকিয়েছিলেন। এই ম্যাচে নামার আগে তাঁর সঙ্গে সমসংখ্যক ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু এদিন প্রথম ছক্কাটি হাঁকানোর পরই গেলকে টেক্কা দিয়ে দেন হিটম্যান। 

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেছেন, ''এখানে ব্যাটিং খুব উপভোগ করেছি । দলের জন্য রান পেলাম । সিরিজ সরু সুতোয় ঝুলছিল । গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমি কীভাবে ব্যাট করতে চেয়েছিলাম, সেটা নিয়ে অনেক চিন্তাভাবনা হয়েছে। টি-২০ ক্রিকেটের চেয়ে এই ফর্ম্যাট অনেকটাই লম্বা। টেস্ট ক্রিকেটের চেয়ে আবার অনেক সংক্ষিপ্ত ফর্ম্যাট। তবু পরিস্থিতি অনুযায়ী, পরিস্থিতি বুঝে ব্যাট করতে হয়। আমি মনোনিবেশ করতে চেয়েছিলাম।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget