এক্সপ্লোর

IND vs ENG: বিরাট-আর্চার দ্বৈরথের উত্তেজনা বাড়ছে, আজ কেমন হবে ভারতীয় একাদশ? কোথায় দেখবেন খেলা?

T20 World Cup 2024, India vs England: একদিকে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ তো অন্যদিক জোফ্রা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডনরা রয়েছেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপও হেলাফেলা করার মত নয়।

গায়ানা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। প্রথম ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধে একেপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেমিফাইনালে যে কড়া টক্কর হতে চলেছে, তা নিশ্চিত। দুটো দলই ফর্মে রয়েছে চলতি টুর্নামেন্টে। একদিকে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ তো অন্যদিক জোফ্রা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডনরা রয়েছেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপও কিন্তু একেবারেই হেলাফেলা করার মত নয়। বাটলার ও সল্ট ফর্মে আছেন। সঙ্গে ছন্দে ফিরছেন বেয়ারস্টো, লিভিংস্টােনরাও। তাঁরা নিজেদের দিনে যে কোনও বোলিং আক্রমণের সামনে আতঙ্ক।

কাদের ম্যাচ?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারত বনাম ইংল্যান্ড দ্বৈরথ

কবে খেলা?

ম্যাচটি হবে ২৭ জুন, বৃহস্পতিবার

কখন শুরু ম্যাচ?

ভারতীয় সময় বৃহস্পতিবার রাত ৮ টা থেকে ম্য়াচ

কোথায় ম্যাচ?

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ২ দল

টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?

ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 

অনলাইন স্ট্রিমিং

টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি। ডিজনি প্লাস হটস্টারে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে।

ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত ও ইংল্যান্ড মোট ৪ বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে ২ বার জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। ২ বার জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্য়ান্ড শিবির। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এই দুই দল মোট ২৩ বার আমনে সামনে হয়েছে। ভারত ১২ ম্য়াচ জিতেছে। ১১ বার ইংল্যান্ড জিতেছে। নিজেদের আগের ম্য়াচের একাদশে ভারত ও ইংল্যান্ড কােনও দলই পরিবর্তন করবে না হয়ত। সেক্ষেত্রে সিরাজ নয়, কুলদীপেই ভরসা করতে চলেছে টিম ম্য়ানেজমেন্ট। অন্যদিকে ইংল্য়ান্ডের উইকেট নেওয়ার অন্যতম অস্ত্র আদিল রশিদ। এছাড়াও জোফ্রা আর্চার ও বিরাট কোহলির ডুয়েল দেখার জন্যও সবাই মুখিয়ে আছেন। 

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget