এক্সপ্লোর

IND vs ENG: অর্শদীপের পরিবর্ত হিসেবে দলে ঢুকেছিলেন, ওল্ড ট্র্যাফোর্ডেই কি অভিষেক হচ্ছে অংশুলের?

Anshul Kamboj: কিছুদিন আগেই তরুণ কম্বোজ দিনকয়েক আগেই ভারতীয় 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে সফর করেছিলেন। সেখানে দুই ম্য়াচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন।

ম্যাঞ্চেস্টার: আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্য়ান্ড (India vs England) চতুর্থ টেস্ট। তার আগেই চোট আশঙ্কা মাথাব্যথা বাড়িয়েছে ভারতীয় শিবিরের। আকাশ দীপের কুঁচকির চোট, অর্শদীপ সিংহের বুড়ো আঙুলের চোট ও নীতীশ রেড্ডির চোট চিন্তা বাড়িয়েছে টিম ম্য়ানেজমেন্টের। সিরিজের মাঝেই তরুণ অংশুল কম্বোজকে দলে নিয়েছে ভারতীয় দল। আর ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টেই হয়ত অভিষেক হতে চলেছে অংশুল কম্বোজের।

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতিতে অংশ নিয়েছেন কম্বোজ। নেটে বোলিংও করেছেন। ৪০ মিনিটের সেশনে নজরও কেড়েছেন। কে এল রাহুল ও যশস্বী জয়সওয়ালের বিরুদ্ধে বোলিং করছিলেন হরিয়ানার তরুণ পেসার। নিয়ন্ত্রিত লাইন লেংথ, ৬-৮ মিটারের মধ্যে ধারাবাহিকভাবে বোলিং করতে পারেন। রাহুল ও জয়সওয়ালকে মাঝে মাঝেই সমস্যায় ফেলেছিলেন বারবার নেটে। 

আকাশ দীপ নেটে বোলিং করেননি। তবে মর্নি মর্কেলের অধীনে প্রস্তুতি সারছিলেন। প্রায় ১৫ মিনিটের মত বোলিংয়ের চেষ্টা করলেও একেবারেই ফিট মনে হয়নি বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেট খেলা ডানহাতি পেসারকে। আকাশের আনফিট থাকা কোথাও না কোথাও কম্বোজ ও প্রসিদ্ধর দলে ঢোকার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। প্রসিদ্ধ এর আগে এই সিরিজে খেলেছিলেন। কিন্তু একেবারেই নজর কাড়তে পারেননি।

জসপ্রীত বুমরা ম্যাঞ্চেস্টার টেস্টে খেলবেন, এটাই মোটামুটি নিশ্চিত। মর্কেলের তত্বাবধানে প্রায় ৩০ মিনিট ধরে অনুশীলন সারেন বুমরা। অন্যদিকে মহম্মদ সিরাজকে দেখা গেল নেটে স্বমহিমায় বোলিং করতে। প্রায় ২০ মিনিট টানা বোলিং করেন সিরাজ। প্রথম তিনটি টেস্টেই সিরাজ খেলেছিলেন। একমাত্র ভারতীয় পেসার হিসেবে সিরাজই হয়ত আগামী দুটো টেস্টেও খেলতে পারেন। 

এদিকে, উইকেটের পেছনে প্রস্তুতি সারতে দেখা গেল ঋষভ পন্থকে। স্লিপ কর্ডনে অনুশীলন সারছিলেন করুণ নায়ার, কে এল রাহুল, শুভমন গিল, সাই সুদর্শন। লর্ডস টেস্টে পন্থ আঙুলে চোট পেয়েছিলেন। তবে ম্য়াঞ্চেস্টারে হয়ত পন্থ খেলবেন। 

উল্লেখ্য, কিছুদিন আগেই তরুণ কম্বোজ দিনকয়েক আগেই ভারতীয় 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে সফর করেছিলেন। সেখানে দুই ম্য়াচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৪টি ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন। তবে টিম ইন্ডিয়ার তরফে কম্বোজের দলের সঙ্গে সরকারিভাবে যোগ দেওয়ার কোনও খবর এখনও সরকারিভাবে জানানো হয়নি।

জসপ্রীত বুমরার পরপর দুই টেস্ট খেলা নিয়ে সংশয় তো আছেই। এছাড়া গোদের ওপর বিষফোঁড়ার মতো ভারতীয় দলের বার্মিংহামে জয়ের নায়ক আকাশ দীপের পরের ম্যাচ খেলা নিয়েও এবার তৈরি হয়েছে সংশয়। এখানেই শেষ নয়। যা শোনা যাচ্ছে তাতে অর্শদীপ সিংহের জাতীয় দলের সঙ্গে প্রথম টেস্ট সফর কোনও ম্যাচ খেলার আগেই সম্ভবত চোটের কারণে শেষ হচ্ছে।

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget