এক্সপ্লোর

IND vs ENG: চোট নিয়েই অর্ধশতরান পন্থের, ৩৫৮ রানেই থামল ভারতের প্রথম ইনিংস, পাঁচ উইকেট স্টোকসের

IND vs ENG 4th Test: সাড়ে তিনশোর গণ্ডি পেরিয়ে গেল ভারত। ইংল্য়ান্ড বোলারদের মধ্যে অধিনায়ক স্টোকস তুলে নিলেন পাঁচ উইকেট। পন্থের বদলে ধ্রুব জুড়েলই উইকেট কিপিং করবেন।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩৫৮ রান বোর্ডে তুলতে পারল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বুধবার ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান বোর্ডে তুলেছিল ভারত। বাকি ৬ উইকেট এদিন খুইয়ে ৯৪ রান বোর্ডে যোগ করতে পারল টিম ইন্ডিয়া। প্রথম দিন ব্যাটিং করার সময় চোট পেয়েছিলেন। অবসৃত হয়ে মাঠ ছেড়েছিলেন। এদিন সেই চোট নিয়েই মাঠে নামলেন দলের প্রয়োজনে ঋষভ পন্থ। হাঁকালেন লড়াকু অর্ধশতরানও। যার জেরেই সাড়ে তিনশোর গণ্ডি পেরিয়ে গেল ভারত। ইংল্য়ান্ড বোলারদের মধ্যে অধিনায়ক স্টোকস তুলে নিলেন পাঁচ উইকেট। 

আগের দিন ক্রিজে অপরাজিত ছিলেন শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাডেজা। এদিন খেলার শুরুতেই জাডেজার উইকেট হারায় ভারত। ২০ রান করে জোফ্রা আর্চারের শিকার হয়ে ফেলেন তারকা অলরাউন্ডার। জাডেজা ফেরার পর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন শার্দুল ঠাকুর। ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ ৪১ রানের ইনিংস খেললেন শার্দুল। তিনি আউট হওয়ার পর মাঠে নামেন পন্থ। তাঁকে নামতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন গ্যালারির দর্শকরাও। জীবনের লড়াইয়ে মৃত্যু মুখ থেকে বেঁচে ফিরেছিলেন। এই সব চােট আঘাত নিয়ে তাই আর বাড়তি কিছু ভাবেন না পন্থ। এদিন সাহস বুকেই নিয়েই নামলেন। যখন নামলেন তখন তাঁর নামের পাশে ছিল ৩৭ রান। আর যখন আউট হলেন তখন আরও একটা অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন। ৫৪ রান করে ফিরে যান বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। জোফ্রা আর্চারের বলে বোল্ড হয়ে যান। তবে তার আগে দলকে সাড়ে তিনশোর গণ্ডি পার করিয়ে দেন পন্থ। সুন্দর ২৭ রান করেন। লোয়ার অর্ডারে সেভাবে কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

ইংল্যান্ড বোলারদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়ক বেন স্টোকস। তিনি একাই পাঁচ উইকেট তুলে নেন। ৩ উইকেট নেন জোফ্রা আর্চার। ১টি করে উইকেট নেন ক্রিস ওকস ও লিয়াম ডওসন। সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। এই ম্য়াচে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া থাকবে শুভমন গিলের দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget