এক্সপ্লোর

Jasprit Bumrah: চোট আশঙ্কার মধ্য়েই মাঠে নামলেই আতঙ্ক ছড়ান ব্যাটারদের, কেরিয়ার নিয়ে কী ভাবছেন বুমরা?

IND vs ENG: চোট সারিয়ে আইপিএলে ফিরেছিলেন। সেখানেও চেনা ছন্দেই ছিলেন। এরপর দেশের জার্সিতে হেডিংলেতে খেলতে নেমে ফের বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বিশ্বের এক নম্বর।

হেডিংলে: শনিবার তিন উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের। তার সঙ্গে সঙ্গেই সেনা কান্ট্রিতে সর্বাধিক উইকেট নেওয়ার নিরিখে টপকে গিয়েছিলেন কিংবদন্তি ওয়াসিম আক্রমকে। আর রবিবার আরও দু উইকেট নিয়ে ১৪ তম বারের জন্য ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন জসপ্রীত বুমরা। বিদেশের মাটিতে ১২ বার এই নজির গড়লেন। ছুঁয়ে ফেলেছেন কপিল দেবের রেকর্ডও। চোট সারিয়ে আইপিএলে ফিরেছিলেন। সেখানেও চেনা ছন্দেই ছিলেন। এরপর দেশের জার্সিতে হেডিংলেতে খেলতে নেমে ফের বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বিশ্বের এক নম্বর। তবে বুমরাকে নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই চিন্তিত। কারণ তাঁর বোলিং অ্য়াকশন ও ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট। 

ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান বোর্ডে তুলেছিল। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৬৫ রান বোর্ডে তুলেছিল। শনিবারই যেখানে ক্রলি, রুট ও বেন ডাকেটকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরা, সেখানে রবিবার পোপের শতরান ও ব্রুকের ৯৯ রানের সৌজন্যে ৪৬৫ রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। আর সেই সঙ্গে ভারতীয় দলে বুমরা ছাড়া কার্যকরী বোলারের অভাব। শামির অনুপস্থিতি খুব বেশি করে বোঝা যাচ্ছিল। তবে বুমরা যখনই এসেছেন তখনই তিনি আতঙ্ক ছড়িয়েছেন ইংল্যান্ডের ব্য়াটারদের মধ্য়ে। দিনের খেলা শেষে বুমরা বলছেন, ''আমি ছন্দে রয়েছি। অনেকেই অনেক কথা বলে থাকেন। তবে আমি সেগুলো নিয়ে বেশি ভাবছি না। আমার একটাই লক্ষ্য থাকে যে নিজের প্রস্তুতি নিয়ে ভাবার ও নিজের পারফরম্য়ান্স আরও রোজ উন্নতি করার।''

বুমরা আরও বলেন, ''প্রতি রাতেই আমি ভাবি যে পরের দিন আমাকে নিজের ১০০ শতাংশ দিতে হবে। যদি তা দিতে পারি, তাহলেই দলের জন্য ভাল হবে। আর লক্ষ্যপূরণ হলে তবেই শান্তিতে ঘুমোতে পারি। প্রায় ১০ বছর হতে চলল আমার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে। আইপিএল খেলছি ১২-১৩ বছর ধরে। আমি মনে করি সব কিছুই ভগবান ঠিক করে রেখেছেন আমার জন্য। মানুষে অনেক কিছুই লেখেন, কবে খেলা বন্ধ করতে হবে, কবে অবসর নিতে হবে তা নিয়ে। কিন্তু আমি মনে করি যতদিন শরীর দেবে, ততদিন খেলে যাব। নিজর প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখতে চাই না। এরপর বাকিটা ভগবানের ওপর ছেড়ে দিই। ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে। ভারতীয় ক্রিকেটকে তা নিয়ে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।''  

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget