এক্সপ্লোর

IND vs ENG: পন্টিংকে টেক্কা, দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডকে চালকের আসনে নিয়ে এলেন রুট

Joe Root Century: বৃহস্পতিবার দিনের খেলা যখন শেষ হচ্ছে তখন ইংল্যান্ডের স্কোর ছিল ২২৫/২। ক্রিজে ছিলেন জো রুট ও ওলি পোপ। তৃতীয় দিনে প্রথম সেশনে উইকেটই ফেলতে পারলেন না ভারতীয় পেসাররা।

ম্য়াঞ্চেস্টার: চালকের আসনে ইংল্যান্ড। ম্য়াঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিনে চা পানের বিরতির আগেই প্রথম ইনিংসে লিড নিয়ে নিল ইংল্যান্ড। কেরিয়ারের ৩৮ তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেললেন জো রুট। ভারতের বিরুদ্ধে সর্বাধিক ১২টি টেস্ট শতরান এখন রুটেরই দখলে। একই সঙ্গে টেস্টে রানের নিরিখে সচিনের পরেই দ্বিতীয় স্থানে উঠে এলেন ডানহাতি ইংরেজ ব্যাটার। টেক্কা দিলেন প্রাক্তন বিশ্বজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিংকে। 

বৃহস্পতিবার দিনের খেলা যখন শেষ হচ্ছে তখন ইংল্যান্ডের স্কোর ছিল ২২৫/২। ক্রিজে ছিলেন জো রুট ও ওলি পোপ। তৃতীয় দিনে প্রথম সেশনে উইকেটই ফেলতে পারলেন না ভারতীয় পেসাররা। প্রথম সেশনে ১৩৫ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন রুট ও পোপ। দু জনেই এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন। অর্ধশতরান পূরণ করার পর পোপ গিয়ার আরও বদলে ফেলেন। যদিও সুন্দরের শিকার হন তিনি। এই ইনিংসে রান পাননি ইংল্যান্ডের হ্যারি ব্রুকও। কিন্তু দিনটা বোধহয় ছিল জো রুটের। উল্টোদিকে পরপর দুটো উইকেট পড়ে গেলেও প্রথম অর্ধশতরান ও পরে কেরিয়ারের ৩৮তম টেস্ট শতরান পূরণ করে ফেলেন ডানহাতি ইংরেজ ব্য়াটার। ভারতের বিরুদ্ধে আজকের আগে পর্যন্ত ১১টি শতরান করেছিলেন স্টিভ স্মিথ। তাঁর সঙ্গেই যুগ্মভাবে ১১টি শতরান ছিল রুটেরও। কিন্তু এদিন ১২তম শতরানও পূরণ করে ফেললেন রুট। 

শুধুই কি শতরান পূরণ। রানের নিরিখেও চা পানের বিরতির আগেই রিকি পন্টিংকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন জো রুট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৪৩৩/৪। ৭৫ রানের লিড নিয়ে নিয়েছে ব্রিটিশ ব্রিগেড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০১ বলে ১২১ রান করে অপরাজিত রয়েছেন রুট। হাঁকিয়ে ফেলেছেন ১৩টি বাউন্ডারি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by We Are England Cricket (@englandcricket)

টেস্ট ক্রিকেটে ১৫৯২১ রান করে সচিন তেন্ডুলকর রানের নিরিখে সবার আগে রয়েছেন। তাঁর পরেই এবার জো রুটের স্থান। তিনি এখনও পর্যন্ত ১৩৩৭৯ রান করে ফেলেছেন। আরও কয়েক বছর খেললে সচিনের রেকর্ডও ভেঙে ফেলতে পারেন রুট। তৃতীয় দিনে ভারতীয় বোলারদের মধ্যে সুন্দর ২ উইকেট নিলও বুমরা সহ বাকি পেসারদের বেশ অসহায় লেগেছে। 

সেরা শিরোনাম

IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget