এক্সপ্লোর

Shubhman Gill: ইংল্যান্ড সিরিজের পর টেস্টে ব্যাটিং গড় ৪৫ ছাপিয়ে যাবে গিলের: ভন

Michael Vaughan On Shubhman Gill: বার্মিংহ্যামে প্রথম ইনিংসে ২৬৯ রান করার সঙ্গে সঙ্গেই সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিনদের টপকে গিয়েছেন গিল।

বার্মিংহ্যাম: রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর যখন গিলকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল, তখন হাজারো প্রশ্ন উঠেছিল। এই ফর্ম্য়াটে গিলের ব্যাটে রানের ক্ষরা চলছিল। যা মূল কারণ ছিল সমালোচনার। বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে একেবারেই ভাল গড় ছিল না গিলের। কিন্তু ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডে পা রেখেই ব্যাট হাতে শাসন করে চলেছেন। প্রথম টেস্টে ভারত হারলেও গিলের ব্যাট থেকে শতরান এসেছে। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৬৯ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। মাইকেল ভন মনে করেন ইংল্য়ান্ড সিরিজের শেষে গিলের ব্য়াটিং গড় ৪৫ ছাপিয়ে যাবে।

বার্মিংহ্যামে প্রথম ইনিংসে ২৬৯ রান করার সঙ্গে সঙ্গেই সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিনদের টপকে গিয়েছেন গিল। জাডেজার সঙ্গে লোয়ার অর্ডারে ২০৩ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। নিজের ইনিংসে ৩০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন গিল। 

প্রাক্তন ইংরেজ অধিনায়ক ভন বলছেন, ''শুভমনে মত ব্যাটারের জন্য টেস্টে ৩৫ গড় একেবারেই মানানসই নয়। ও এর থেকে অনেক ভাল প্লেয়ার। আমি মনে করেছিলাম যে তার টেস্ট কেরিয়ারের শেষে ৪৫ গড় ছাপিয়ে যাবে। কিন্তু এখন ইংল্যান্ডে ওর ব্য়াটিং দেখে মনে হচ্ছে যে গিল চলতি ইংল্যান্ড সিরিজের পরই গড় ৪৫ ছুয়ে ফেলবে। ওর ঝুলিতে সবরকমের শট রয়েছে। দুর্দান্ত টেকনিক রয়েছে ওর। লিডস ওপেনার হিসেবে যখন থেকে খেলছিল, তখন থেকে দারুণ খেলেছে। বাকি ম্য়াচগুলোতেও আশা করি গিলের ব্যাটে রান দেখতে পাব।''

শুভমন গিল বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়লেন। তিনি তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম দ্বিশতরান করলেন। এর সঙ্গে তিনি সেই কীর্তি গড়লেন যা আগে ভারতের হয়ে কেবল রোহিত শর্মা করেছিলেন। গিল ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬৯ রানের ইনিংস খেলেন। তিনি মাত্র ৩১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি করতে ব্যর্থ হন। গিল এখন একদিনের এবং টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করা দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হয়েছেন। রোহিত ভারতের হয়ে একদিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরান করেছেন। টেস্টে তিনি একটি দ্বিশতরান করেছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাট থেকে ৫টি সেঞ্চুরি এসেছে।

গিল তাঁর কেরিয়ারে একদিনের আন্তর্জাতিক এবং টেস্টে একটি করে ডাবল সেঞ্চুরি করেছেন। এছাড়াও, গিল টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে একটি সেঞ্চুরি করেছেন।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget