এক্সপ্লোর

IND vs ENG: সিরাজের ভূয়সী প্রশংসা করে ওয়ার্কলোড ইস্যুতে বুমরাকে কি খোঁচা দিলেন গাওস্কর?

Sunil Gavaskar Update: সিরিজ শুরুর আগেই বলে দেওয়া হয়েছিল যে জসপ্রীত বুমরাকে গোটা সিরিজের সব ম্য়াচে খেলানো সম্ভব হবে না। তাঁকে গত সিরিজে তিনটি ম্য়াচে খেলানো হয়েছিল।

ওভাল: তিনি একজন পেস বোলার। টানা পাঁচ টেস্টে খেলেছেন। কোনও ওয়ার্কলোডের অজুহাত নেই। উল্টো ওভালে শেষ টেস্টের শেষ দিনেও ১৪০ কিলোমিটারের বেশি গতিবেগে বল করেছিলেন। গোটা সিরিজে সবচেয়ে বেশি ওভার বল করেছিলেন ডানহাতি ভারতীয় পেসার। বিশেষ করে ওয়ার্কলোডের জন্য বুমরাকে ২ ম্য়াচ বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু সিরাজ কিন্তু কোনও বিশ্রাম নেননি। এবার কিংবদন্তি সুনীল গাওস্কর ভারতীয় দলের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। 

ওভালে ভারতের ঐতিহাসিক জয়ের পর গাওস্কর বলছেন, ''মহম্মদ সিরাজ ওয়ার্কলোড ইস্যুটাকে পাত্তাই দেয়নি একেবারে। আমি আশা করি যে ভারতীয় ক্রিকেটের ডিকশনারি থেকে ওয়ার্কলোড শব্দটি বাদ পড়ে যাবে। ৫টি টেস্ট ম্য়াচেও সিরাজ প্রত্যেক ম্য়াচেই ৭-৮ ওভারের স্পেল করে গিয়েছে। কারণ ক্যাপ্টেন তাঁর বোলারের থেকে এমনই দায়বদ্ধতা আশা রাখে।''

গাওস্কর আরও বলেন, ''ওয়ার্কলোড বিষয়টা পুরোটাই মানসিক। এটা কোনওভাবেই শারীরিক নয়। তুমি যদি মনে করো যে প্রতিপক্ষের কাছে নতি স্বীকার করে নেবে, তখনই কিন্তু ওয়ার্কলোডের চাপ অনুভব হবে আরও।''

সিরিজ শুরুর আগেই বলে দেওয়া হয়েছিল যে জসপ্রীত বুমরাকে গোটা সিরিজের সব ম্য়াচে খেলানো সম্ভব হবে না। তাঁকে গত সিরিজে তিনটি ম্য়াচে খেলানো হয়েছিল। তার মধ্য়ে দুটো টেস্ট হেরেছে ভারত। একটি ম্য়াচ ড্র করেছে। এজবাস্টন ও ওভালে ভারত জিতেছে। আর এই দুটো টেস্টে বুমরা খেলেননি। ইংল্য়ান্ডের জোফ্রা আর্চারকেও ওয়ার্কলোড ইস্যুর জন্য সিরিজের সব ম্য়াচে খেলানো হয়নি।

মহম্মদ সিরাজ ওভাল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে চার ও পাঁচটি উইকেট নেন। তিনিই প্রথম এশিয়ান বোলার হিসাবে ইংল্যান্ডে সাত দফায় ইনিংসে চার বা তার বেশি উইকেট নিলেন। গোটা টেস্ট সিরিজে ২৩ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। ভারতীয় বোলারদের মধ্য়ে ইংল্যান্ড সফরে যা সর্বাধিক এক সিরিজে। জসপ্রীত বুমরাও এর আগে ২০২১ মরশুমে ইংল্যান্ডে ২৩ উইকেট নিয়েছিলেন টেস্ট সিরিজে। ১৯৯৪ সালে বানজারা হিলসে নিম্নবিত্ত পরিবারে জন্ম হয় মহম্মদ সিরাজের। তাঁর বাবা ছিলেন একজন অটো রিক্স ড্রাইভার। তারকা পেসারের মা একটা সময়ে লোকের বাড়িতে কাজ করতেন। অভাবের সংসারে বড় হয়েও কখনও ক্রিকেট খেলার, দেশের হয়ে মাঠে নামার স্বপ্ন দেখা বন্ধ করেননি সিরাজ। চার্মিনার ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছিলেন সিরাজ। কিন্তু সেখানে কিটস কেনার সামর্থ্য ছিল না সেই সময়ে। তবুও লড়াই চালিয়ে গিয়েছিলেন। ২০১৫ সালে হায়দরাবাদের অনূর্ধ্ব ২৩ দলের হয়ে খেলতে নেমেছিলেন। ২০১৭ সালে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে প্রথমবার নামেন।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Rishabh Pant: ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
NZ vs IND Live: শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget