এক্সপ্লোর

Virat Kohli Retirement: কোহলির টেস্ট ছাড়ার সিদ্ধান্তে হতাশ নজফগড়ের নবাব, অন্য গন্ধ পাচ্ছেন সহবাগ!

Sehwag On Virat: বিশ্বব্যাপী কোটি কোটি বিরাট ভক্তদের মন যেমন ভেঙে গিয়েছিল, তেমন অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারও কোহলির এই সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন।

নয়াদিল্লি: ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্য়ের ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। শুভমন গিলের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই দলে একটি নাম দেখা যায়নি। আর কোনওদিন টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দলে দেখাও যাবে না তাঁকে। তিনি বিরাট কােহলি। ইংল্যান্ড সফরের আগেই আচমকা টেস্ট ফর্ম্য়াট থেকে বিদায় নিয়েছিলেন। বিশ্বব্যাপী কোটি কোটি বিরাট ভক্তদের মন যেমন ভেঙে গিয়েছিল, তেমন অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারও কোহলির এই সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন। সেই তালিকায় রয়েছেন বীরেন্দ্র সহবাগও। তিনি যেমন বলেই দিলেন যে অনায়াসে আরও ২ বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতেন কোহলি।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। দলকে যদিও জেতাতে পারেননি তিনি। সহবাগ বলছেন, ''বিরাট এখনও অসম্ভব ফিট। অবশ্যই আমি ওর টেস্ট ছাড়ার সিদ্ধান্ত হতাশ হয়েছি। আমি নিশ্চিতভাবে বলতে পারে অনেক দ্রুত ও এই ফর্ম্য়াট ছেড়ে দিল। আরও দুটো বছর অনায়াসে খেলতে পারত বিরাট। তবে ওই আসলে বলতে পারবে কেন এভাবে সরে দাঁড়াল। এটা পুরোটাই একজন ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত। হতেই পারে কোনও কারণে বিরাট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।'' নজফগড়ের নবাব আরো বলেন, ''ও এখনও মাঠে দ্রুততম প্লেয়ারদের একজন। যেভাবে ও খেলে, যেভাবে মাঠে আক্রমণাত্মক মেজাজে দেখা যায় কোহলিকে, তাতে আমি নিশ্চিত যে আরও দু বছর অনায়াসে খেলে যেতে পারত কোহলি।''

প্রথমে রোহিত ও পরে বিরাট এই ফর্ম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন। যা ইংল্যান্ড সফরে খানিকটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেটে এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, ''আমি বিরাটকে ওর অবসরের সিদ্ধান্তের কথা জানার পরই মেসেজ করেছিলাম। ওকে জানিয়েছিলাম যে আমি ওর বিরুদ্ধে আগামী সফরে খেলতে পারব না, এটা লজ্জার। আমি সবসময় বিরাটের বিরুদ্ধে খেলা পছন্দ করি। এই লড়াইটা উপভোগ করি, কারণ দুজনেই একই মানসিক কাঠিন্য নিয়ে খেলতে নামি আমরা মাঠে।''

স্টোকস আরও বলেন, ''ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল বিরাটের আগ্রাসনের অভাব বোধ করবে অবশ্যই। যেভাবে মাঠে খেলার প্রতিটা মুহূর্তে নিজেকে সক্রিয় রাখে, তাে প্রতিপক্ষ শিবিরের চাপ বাড়ে নিঃসন্দেহে। ১৮ নম্বর জার্সিটা যেন ওঁর জন্যই তৈরি হয়েছিল। আমরা হয়ত ওই ১৮ নম্বর জার্সিটা আর কোনও ভারতীয়র জার্সির পেছনে দেখতে পাব না। তবে আমি বিরাটের কভার ড্রাইভ সবসময় মনে রাখব। টেস্টে ওর কভার ড্রাইভ দেখা চোখের শান্তি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget