এক্সপ্লোর

Harry Brook: ব্রুককে বোল্ড করে ইডেনে ধোঁয়াশার অজুহাতকে লজ্জায় ফেলে দিলেন বরুণ, কটাক্ষ শাস্ত্রী-সানিদেরও

India vs England: ইংরেজ তরুণের সেই কথা নিশ্চয়ই কানে গিয়েছিল বরুণের। শনিবার চিপকে ফের নাস্তনাবুদ করে ছাড়লেন ব্রুককে। তাঁর বল ঘুরল, লাফাল, আর ব্যাট প্যাডের মাঝের ফাঁক খুঁজে নিয়ে ভেঙে দিল স্টাম্প।

চেন্নাই: টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে বোমা ফাটিয়েছিলেন ইংরেজ ক্রিকেটার হ্যারি ব্রুক (Harry Brook)। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের স্পিন ত্রিফলার সামনে নাকানিচোবানি খেয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। ব্রুকও রান পাননি। বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরতে হয়েছিল। 

চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ব্রুক বলেছিলেন, কলকাতায় ধোঁয়াশার কারণে নাকি তাঁর বল দেখতে সমস্যা হচ্ছিল। সেই কারণে বরুণের বল তিনি বুঝতে পারেননি। চেন্নাইয়ে সেই সমস্যা হবে না বলেও আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তিনি।

ইংরেজ তরুণের সেই কথা নিশ্চয়ই কানে গিয়েছিল বরুণের। শনিবার চিপকে ফের নাস্তনাবুদ করে ছাড়লেন ব্রুককে। তাঁর বল চকিতে ঘুরল, লাফাল, আর ব্যাট প্যাডের মাঝের ফাঁক খুঁজে নিয়ে ভেঙে দিল স্টাম্প। মুহূর্তের মধ্যে কী যে হয়ে গেল, বুঝেই উঠতে পারলেন না ব্রুক। ফ্যালফ্যাল করে চেয়ে দেখলেন, বেল জোড়া মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ব্রুক বুঝতে পারলেন, কতটা অপদস্থ হতে হয়েছে তাঁকে। হেসে ফেললেন ইংরেজ তরুণ। যেন হাসির আড়ালে মনের যন্ত্রণা গোপন করতে চাইলেন। ধোঁয়াশা তত্ত্বও মুখ থুবড়ে পড়ল মাটিতে।

 

আর বরুণ শুধুমাত্র চেয়ে রইলেন। উজ্জ্বল সেই চাহনি। কিন্তু বুদ্ধিদীপ্ত। যেন বার্তা দিলেন ব্রুককে যে, ধোঁয়াশা থাকুক বা না থাকুক, তিনি বল হাতে যে কোনও দিন ব্রুককে বোকা বানিয়ে আউট করতে পারেন।

 

শনিবার বরুণের বলে আগের ম্যাচের আদলে আউট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে পড়তে হল হ্যারি ব্রুককে। নেটিজেনরা তো বটেই, ইংরেজ তারকাকে ছাড়লেন না রবি শাস্ত্রী, সুনীল গাওস্করের মতো ভারতের প্রাক্তন ক্রিকেটারেরাও। ভারতের প্রাক্তন হেড কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী একেবারে চাঁচাছোলা ভাষায় বলেছেন, 'ওর কুয়াশা চাই না। বলটা (এমনিতেই) ভিতরে ঢুকে গিয়ে (স্টাম্পে আছড়ে পড়ল)।' গাওস্কর বলেন, 'হ্যারি ব্রুকের দিকে তাকিয়ে বরুণ চক্রবর্তী বলছে, তুমি কি এখানেও কুয়াশা দেখতে পাচ্ছো?'

আরও পড়ুন: কপিল দেবের রাজ্যের এ কে ফর্টি সেভেনে ঝাঁঝরা বাংলার স্বপ্ন, ধোনির পরামর্শের অপেক্ষায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget