IND vs NZ: আউটই হলেন না মিচেল, ফিলিপস, ড্র হয়ে গেল ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচ
IND vs NZ Test: চতুর্থ দিনের শেষে ২ উইকেট খুইয়েও ফেলেছিল তারা। কিন্তু সেখান থেকে পঞ্চম দিনে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চ: চতুর্থ দিনের শেষে মনে হচ্ছিল যে ভারত এই ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নেবে। প্রথম ইনিংসে কিউয়িদের ৩৬৮ রানের পর প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল ৯ উইকেট হারিয়ে ৭২০ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করত নেমেছিল নিউজিল্য়ান্ড। চতুর্থ দিনের শেষে ২ উইকেট খুইয়েও ফেলেছিল তারা। কিন্তু সেখান থেকে পঞ্চম দিনে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে শেষ দিনে বাকি তিনটি সেশনে ফিলিপস ও মিচেলের জুটি ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। ম্য়াচ শেষ পর্যন্ত ড্র হয়।
দ্বিতীয় ইনিংসে ১২০ ওভারে নিউজিল্যান্ড বোর্ডে তোলে ২৩৯/৫। ভারত শেষ সেশন পর্যন্ত লড়াই জমিয়ে রাখলেও, শেষ পর্যন্ত বেসিন রিজার্ভের নিষ্প্রাণ পিচই শেষ কথা বলে।




















