এক্সপ্লোর

IND vs PAK: এগিয়ে আসছে ভারত-পাকিস্তান ম্যাচের দিন, কবে আয়োজিত হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই?

IND vs PAK: ম্যাচের দিন, ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি। সেই কারণেই ভারত-পাক ম্যাচের দিনক্ষণ বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন ভারত ও পাকিস্তানের (IND vs PAK) বিশ্বকাপ ম্যাচের (CWC 2023) দিনক্ষণ বদলাতে চলেছে। তবে সেই ম্যাচ কবে আয়োজিত হবে সেই নিয়ে তিনি কিছুই বলেননি। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী নির্ধারিত ১৫ অক্টোবরের একদিন আগে ১৪ অক্টোবর দুই পড়শি দেশের দ্বৈরথ আয়োজিত হবে।

বিসিসিআই বা আইসিসির তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের দিন বদলের কথা ঘোষণা করা হয়নি। তবে আজ, ৩১ জুলাই, সোমবারই তা জানিয়ে দেওয়া হতে পারে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। গত সপ্তাহেই বিসিসিআই সচিব জয় শাহ বলেন, জয় শাহ রিপোর্টারদের বলেন, 'তিন সদস্য সূচি বদলের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে। শুধুমাত্র দিনক্ষণ বদলাবে, মাঠ কিন্তু বদলাচ্ছে না। দুইটি ম্যাচের আগে পাঁচ-ছয়দিনের ব্যবধান থাকলে, সেটাকে কমিয়ে আমরা চার-পাঁচদিন করার চেষ্টা করছি। আসন্ন তিন, চার দিনের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আইসিসির সঙ্গে কথাবার্তা বলেই সূচি বদল করা হবে।' তিনি আরও যোগ করেন, 'মাত্র কয়েকজন বোর্ড সদস্যই আইসিসির কাছে আবেদন করেছে। শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিরাপত্তা দেওয়াটা কোনও বিষয় নয়।'

ম্যাচের দিন, ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি। গুজরাতে এই সময় ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী আয়োজন করাটা বেশ চাপেরই।  সেই কারণেই ভারত-পাক ম্যাচের দিনক্ষণ বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জয় শাহ আগেই জানিয়েছিলেন যে ম্যাচের দিন বদলালেও মাঠ একই থাকবে। তেমনটাই হতে চলেছে বলে খবর।

এই মেগাডুয়েলের দিনক্ষণ বদলালে মহাবিপাকে পড়তে চলেছেন অনেক অনুরাগীই। ইতিমধ্যেই অনেকেই হোটেল বুকিং থেকে বিমানের টিকিট সবই কেটে ফেলেছেন। সেই ক্রিকেটপ্রেমীদের এই ম্যাচের দিন বদলালে তাই চাপে পড়তে হবে। শেষ পর্যন্ত কী হয় না হয়, তা সময়ই বলবে কিন্তু এই নিয়ে যে জল্পনা তুঙ্গে, তা বলাই বাহুল্য। এবার সরকারি ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন সকল ক্রিকেট অনুরাগী। এই হাইপ্রোফাইল ম্যাচের পাশাপাশি জয় শাহের কথা মতো আরও কোনও ম্যাচেরও সময় বদলায় নাকি, সেইদিকেও নজর থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অল্প চোট নিয়ে আইপিএল খেলা যায়, ভারতের জন্য নয়, কপিলের নিশানায় বুমরা

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget