এক্সপ্লোর

IND vs SA: পারেননি বুমরাও, টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের সেরা পেস বোলার এখন অর্শদীপই

Arshdeep Singh Record: বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই এই নজির গড়ে ফেললেন বাঁহাতি পেসার। সেঞ্চুরিয়ন ম্য়াচে ৩৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন।

সেঞ্চুরিয়ন: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (T20) ভারতের সেরা পেস বোলারের নাম এখন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামির মত বাঘা পেসারদেরও টেক্কা দিয়ে দেশের জার্সিতে এই ফর্ম্য়াটে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন পাঞ্জাবের তনয়। বুধবার দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই এই নজির গড়ে ফেললেন বাঁহাতি পেসার। নিজের ৫৯ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচে ঝুলিতে পুরেছেন তিনি ৯২ উইকেট। সেঞ্চুরিয়নের ম্য়াচে ৩৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

অর্শদীপ এখন একমাত্র যুজবেন্দ্র চাহালের পরেই রয়েছেন। ৮০ ম্যাচে তারকা লেগস্পিনার ঝুলিতে পুরেছেন মোট ৯৬ উইকেট। এরপরই রয়েছেন অর্শদীপ। ম্য়াচের ব্যবধান অনেকটাই কম। তবে আর মাত্র ৪ উইকেট পেলেই এই ফর্ম্যাটে সর্বাধিক উইকেটের মালিক হয়ে যাবেন দেশের জার্সিতে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ৮৭ ম্য়াচে ৯০ উইকেট নিয়েছেন তিনি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন যশপ্রীত বুমরা। তিনি ৭০ ম্যাচে ৮৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন। অর্থাৎ তারকা পেসারদের টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন অর্শদীপ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

এদিকে, বুধবার ভারতের জয়ের নায়ক তিলক ভার্মা ম্য়াচ শেষে সাংবাদিক বৈঠকে এসে বলেন, ''আইপিএলে শেষ ম্যাচের সময় আমি একটু চোট পেয়েছিলাম। হাড় ভেঙেছিল। এরপর অনুশীলনে ফের চোট পাই। যার দরুন জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলাম। সে সময় ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু ধীরে ধীরে নিজের মনকে বুঝিয়েছিলাম যে আমার সময়ও আসবে। শুধু প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাইছিলাম। রিহ্যাবে সময় দিয়েছিলাম প্রচুর।'' দক্ষিণ আফ্রিকা সফরেও প্রথম দুটো ম্য়াচে রান আসেনি। তব তৃতীয় ম্য়াচে তাঁর  ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংসই দুশোর গণ্ডি পেরিয়ে যেতে ভারতকে সাহায্য করে। সিরিজ ধরে রাখার জন্য় এই ম্য়াচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের কাছে। যাতে সাহায্য করেন তিলক। তরুণ ব্যাটার বলেন, ''আগের দুটো ম্য়াচে রান পাইনি। কিন্তু অধিনায়ক আমাকে সবসময় সমর্থন জুগিয়ে চলেছেন। নিজের ওপরও বিশ্বাস ছিল যে আমি পারব।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget