এক্সপ্লোর

Suryakumar Yadav: ব্যর্থতার তালিকা ক্রমেই লম্বা হচ্ছে, সূর্যর ব্যাটিং নিয়েই চিন্তিত কাইফ ভাবছেন না গিলকে নিয়ে

IND vs SA: একটি অর্ধশতরানও নেই ব্যাটে। শুভমন গিলের কুড়ির ফর্ম্যাটে রান না পাওয়া নিয়েও চারিদিকে আলোচনা হচ্ছে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করেন গিলের থেকেও সূর্যর অফফর্ম বেশি চিন্তার। 

ধর্মশালা: আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের মূল চিন্তার কারণ সূর্যকুমার যাদবের অফফর্ম। এমনটাই মনে করেন মহম্মদ কাইফ। চলতি বছরে ১৯ ম্যাচে ২০১ রান এসেছে মাত্র সূর্যর ব্যাট থেকে। একটি অর্ধশতরানও নেই ব্যাটে। শুভমন গিলের কুড়ির ফর্ম্যাটে রান না পাওয়া নিয়েও চারিদিকে আলোচনা হচ্ছে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করেন গিলের থেকেও সূর্যর অফফর্ম বেশি চিন্তার। 

টি টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়ক হওয়ার পর থেকেই ব্যাটিংয়ের গ্রাফ ক্রমশ নীচের দিকে নেমেছে সূর্যকুমারের। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে লিগের ম্যাচে অপরাজিত ৪৬ তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ গত ১ বছরে। স্ট্রাইক রেট ১২৬ এ নেমেছে গত এক বছরের হিসেবে। গড় ১৫- নীচে।

মহম্মদ কাইফ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমার মনে হয় আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম বেশি চিন্তার শুভমন গিলের ফর্ম থেকে। তার কারণ ভারতীয় দলে ওপেনিংয়ের জন্য অনেক বিকল্প আছে। কিন্তু একজন স্থায়ী অধিনায়কের বিকল্প আচমকা খুঁজে নেওয়াটা চাপের।"

বাকি দুটো ফর্ম্যাটের থেকে এই ফর্ম্যাটে ডানহাতি তারকা শুভমন গিলের ফর্ম একেবারেই আশানুরুপ নয়। ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে গত ১৪ টি টোয়েন্টি ম্যাচে মাত্র ২৬৩ রান করেছেন গিল। তাঁর গড় ২৩।  ১৪২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন গিল। একটিও অর্ধশতরান হাঁকাতে পারেননি এই সময়ের মধ্যে। সর্বোচ্চ ছিল ৪৬।

এবার প্রশ্ন কে আসতে পারেন শুভমনকে যদি বসানো হয়। নিঃসন্দেহে প্রবল দাবিদার সঞ্জু স্যামসন। ১৬০এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিংও করেছেন স্যামসন। টপ অর্ডারে বিশেষ করে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে আগেও বড় রান করেছেন। যদিও ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কিন্তু গিলকেই খেলানো হয়েছে। 

গিল সহ অধিনায়ক দলের। আর এই মুহূর্তে অধিনায়ক সূর্যকুমার যাদবও একেবারেই ফর্মে নেই। গিলকে বসানো হলে সূর্যকেও ফর্মের নিরিখে বিচার করে বসানো উচিত। যেই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বেশ চাপের হবে ম্যানেজমেন্টের জন্য। এর আগে ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ দুশখাতে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, 'প্রথম ম্যাচে আমরাই ছেলেদের বলেছিলাম পাওয়ার প্লেতে আক্রমণ কর এবং সত্যি বলতে কটকের পিচটাও ভাল ছিল না। তাই ওকে ওই আউটার জন্য় আমি ছাড় দিতে রাজি। আজকে ও দারুণ একটা বলে আউট হয়েছে, যেটা কেউ অফফর্মে থাকলে হয়েই থাকে।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget