এক্সপ্লোর

IND vs SL Live: অভাবনীয় ব্যাটিং ধস, রোহিতের বিধ্বংসী হাফসেঞ্চুরি সত্ত্বেও, দ্বিতীয় ওয়ান ডেতে হার ভারতের

IND vs SL, 2nd ODI: আগের ম্য়াচে তিন স্পিনার খেলিয়েছিল ভারত। কুলদীপ যাদবের সঙ্গে স্পিনার অলরাউন্ডার অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দরও খেলেছিলেন একাদশে।

Key Events
india vs sri lanka 2nd odi match live scoreboard live stat player run get to know full story IND vs SL Live: অভাবনীয় ব্যাটিং ধস, রোহিতের বিধ্বংসী হাফসেঞ্চুরি সত্ত্বেও, দ্বিতীয় ওয়ান ডেতে হার ভারতের
আজ ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ (ছবি পিটিআই)
Source : PTI

Background

কলম্বো: প্রথম ওয়ান ডে টাই হয়েছিল। তাই কলম্বোয় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কাকে (IND vs SL 2nd ODI) হারিয়ে সিরিজ়ে লিড নিতে মরিয়া হয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। অনেকটা প্রথম ওয়ান ডের মতোই এই ম্যাচের প্রথম ইনিংসেও লঙ্কান লোয়ার অর্ডার ব্যাটাররা দুরন্ত লড়াই করলেন। নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২৪০ রান তুলল শ্রীলঙ্কা। ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।

রোহিত শর্মার (Rohit Sharma) দুরন্ত হাফসেঞ্চুরি। ২৪১ রান তাড়া করতে নেম ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে ৯৭ রান যোগ করেন ভারতীয় অধিনায়ক। তাও ৩২ রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে  হারতে হল ভারতীয় দলকে। সৌজন্য়ে জেফ্রি ভ্যান্ডারসে (Jeffrey Vandersay)। ছয় ছয়টি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ে ধস নামান লঙ্কান স্পিনার। সিরিজ়ে ১-০ এগিয়ে গেল দ্বীপরাষ্ট্র।

৯৭ রানের ওপেনিং পার্টনারশিপ সত্ত্বেও ১১১ রানে দশ উইকেট হারিয়ে হতাশাজনকভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত হল ভারতীয় দল। সাত ম্যাচ পরে ওয়ান ডেতে টিম ইন্ডিয়াকে হারাল শ্রীলঙ্কা। সব ঠিকঠাক থাকলে ভ্যান্ডারসের কিন্তু এই ম্যাচ খেলারই কথা ছিল না। প্রথম ওয়ান ডেতে ওয়ানিন্দু হাসারাঙ্গার চোট তাঁকে দলে সুযোগ পাইয়ে দেয়। প্রথম সারির চার ফাস্ট বোলারের চোট এবং হাসারাঙ্গার অনুপস্থিতিতে এই ম্যাচে পাঁচ স্পিনার নিয়ে মাঠে নামে দ্বীপরাষ্ট্র। সেই পরিকল্পনা যে তাঁদের কাজেই লেগেছে তা বলাই বাহুল্য।

তবে ভারতীয় ইনিংসের শুরুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভাবে হয়েছিল। যতক্ষণ রোহিত শর্মা ব্যাট করছিলেন, ততক্ষণ নিশ্চিন্তে ছিল টিম ইন্ডিয়ার সাজঘর। দুরন্ত গতিতে জয়ের দিকেই এগোচ্ছিল ভারতীয় দল। মাত্র ২৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ভারতীয় অধিনায়ক। তবে ৬৪ রানে রোহিত আউট হতেই ব্যাটিং ধস নামে। গিল (৩৪), বিরাট কোহলি (১৪), শিবম দুবে (০), শ্রেয়স আইয়ার (৭), কেএল রাহুলদের (০) সকলকে একে একে সাজঘরে ফেরত পাঠান ভ্যান্ডারসে। 

১৪৭ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ব্যাটিংকে অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর খানিক অক্সিজেন প্রদান করেন। সপ্তম উইকেটে দুইজনে যোগ করেন ৩৮ রান। তবে অক্ষর ৪৪ রানে আউট হওয়ার পর আর তেমন কেউ লড়াই করতে পারেননি। ২০৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভ্যান্ডারসের ছয় উইকেটের পাশাপাশি তিন উইকেট নেন লঙ্কান অধিনায়ক চরিথ আসালঙ্কা। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ টাই হয়েছিল। এই ম্যাচ শ্রীলঙ্কা জিতল। তাই ভারতের সিরিজ় জয়ের আশা কিন্তু শেষ হয়ে গেল। 

22:06 PM (IST)  •  04 Aug 2024

IND vs SL Live Score Update: শ্রীলঙ্কার জয়

বোঝাপড়ার ভুল। তিন রানে রান আউট হলেন অর্শদীপ সিংহ। ২০৮ রানেই অল আউট হয়ে গেল ভারত। ৩২ রানে ম্যাচ জিতে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা।

21:27 PM (IST)  •  04 Aug 2024

IND vs SL Live Score: আসালঙ্কার দ্বিতীয় সাফল্য

অক্ষরকে আউট করেছিলেন, এবার ওয়াশিংটন সুন্দরকেও আউট করলেন চরিথ আসালঙ্কা। ১৯০ রানে আট উইকেট হারিয়ে হতাশাজনক হারের মুখে ভারত।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget