এক্সপ্লোর

IND Vs SL: নিরাপত্তা আঁটোসাঁটো, কলম্বোয় অনুশীলন শুরু করলেন গিলরা, কবে যোগ দেবেন সাই?

IND vs SL Test Series: গত ৪ আগস্ট ভারতীয় দল কলম্বোয় পৌঁছেছিল। এদিন থেকেই তাঁদর অনুশীলনে প্রথম নামার কথা ছিল। কিন্তু মাঠে গিলরা নামার আগেই চারিদিকে কড়া নিরাপত্তার ঘেরটোপে মুড়ে ফেলা হয়।

কলম্বো: শ্রীলঙ্কার(IND Vs SL) মাটিতে টেস্ট সিরিজে  খেলতে নামার আগে অনুশীলন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল(Indian Cricket Team)। কলম্বোর এনসিসি মাঠে ঘাম ঝড়াচ্ছেন গিল, সিরাজরা। আগামী ১৫ আগস্ট থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে আগামী ৭-৯ আগস্ট পর্যন্ত একটি তিনদিনের প্রস্তুতি ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী।

গত ৪ আগস্ট ভারতীয় দল কলম্বোয় পৌঁছেছিল। এদিন থেকেই তাঁদর অনুশীলনে প্রথম নামার কথা ছিল। কিন্তু মাঠে গিলরা নামার আগেই চারিদিকে কড়া নিরাপত্তার ঘেরটোপে মুড়ে ফেলা হয়। এমনকী অনুশীলনের আশেপাশে দর্শকদের প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। যাঁরা ম্য়াচ ও সিরিজ কভার করবেন সেই সাংবাদিক ও ক্লাবের অন্য়ান্য সদস্যদেরও ভেতরে ঢোকার জন্য কড়া নিরাপত্তা পেরিয়ে ঢুকতে হচ্ছে।

গত ৪ আগস্ট কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় দল নামার পরই শ্রীলঙ্কা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের কর্মকর্তারা দলের প্রত্যেক সদস্যকে উষ্ণ অভ্য়র্থনা জানান। ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের অন্তর্ভুক্ত ২ ম্য়াচের টেস্ট সিরিজ। আগামী ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত গলে চলবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্টটি চলবে আগামী ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত।

স্কোয়াডে রয়েছেন সাই সুদর্শন। কিন্তু এখনও বেঙ্গালুরুতে রিহ্যাবে আছেন বাঁহাতি এই ব্যাটার। তাঁকে ছাড়া গোটা দলই পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কায়। পায়ের পাতায় চোট পেয়েছিলেন সাই। যা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। আপাতত বিসিসিআইয়ের মেডিক্য়াল দল তাঁকে পর্যবেক্ষণ করছেন। বুমরা আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর পরিবর্তে অকিব নবি সুযোগ পেয়েছেন। কিন্তু সাই এখনও ছিটকে যাননি। তিনি আদৌ শেষ পর্যন্ত পুরো ফিট হয়ে দলে যোগ দিতে পারেন কি না তা দেখার।

বুমরাকে নিয়ে প্রথমে সংশয় ছিল। কিন্তু পরে বিসিসিআইয়ের তরফে ঘোষণা করে দেওয়া হয় যে বুমরাকে পাওয়া যাবে না। তাই বুমরার পরিবর্তে শেষ মুহূর্তে আকিব নবিকে সুযোগ দেওয়া হয়েছে। গত রঞ্জি মরশুমে জম্মু-কাশ্মীরকে প্রথমবার চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছিলেন এই পেসার। তিনি পুরো টুর্নামেন্টে ৬০ উইকেট নিয়েছিলেন ও সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। আকিব নবি রঞ্জি ট্রফির ফাইনালে কে এল রাহুলের বিরুদ্ধে দুর্দান্ত স্পেল করেছিলেন ও তাঁকে আউটও করেছিলেন। এরপর তিনি শ্রীলঙ্কা সফরে ইন্ডিয়া এ দলের হয়ে ৬ উইকেটও নিয়েছিলেন।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
IND vs NZ: তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা, সেই ধোনির জার্সিতেই নিজের অটোগ্রাফ দিলেন গম্ভীর
তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা, সেই ধোনির জার্সিতেই নিজের অটোগ্রাফ দিলেন গম্ভীর
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget