এক্সপ্লোর

Asia Cup 2023: 'এই পারফরম্যান্স দীর্ঘদিন মনে থাকবে', এশিয়া কাপ জিতে দলের মানসিক দৃঢ়তার প্রশংসায় রোহিত

IND vs SL: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে পরাজিত করে ভারতীয় দল।

কলম্বো: প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2023) খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা (IND vs Sri Lanka)। রবিবাসরীয় ফাইনালে শ্রীলঙ্কাকে পর্যুদস্ত করে রেকর্ড অষ্টমবার এশিয়া সেরা হয় ভারতীয় দল। মাত্র ৫০ রানেই শ্রীলঙ্কাকে অল আউট করার পর ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। পাঁচ বছরের ট্রফির খরা কাটিয়ে ফের এশিয়া কাপ জিতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার প্রশংসা করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'সত্যিই দল দুর্দান্ত পারফর্ম করেছে। কোনও টুর্নামেন্টের ফাইনালে এমন পারফরম্যান্স করাটা দলের মানসিক দৃঢ়তার পরিচয় দেয়। বল হাতে আমরা শুরুটাও অসাধারণ করেছি এবং ব্যাট হাতে ইনিংসটা শেষ করতেও আমরা বেশি সময় নিইনি। আমাদের ফাস্ট বোলাররা প্রচুর খাটা খাটনি করেছে। ওদের কী করতে হবে, না হবে, সেই বিষয়ে ওদের ধারণা খুব স্পষ্ট। এই পারফরম্যান্স দেখতেও বেশ ভাল লাগল।'

এই পারফরম্যান্সে সহজে ভোলার নয় বলেই জানান রোহিত। 'এমন এক পারফরম্যান্স দীর্ঘদিন মনে থাকবে। বলটা যে এত সিম, সুইং হবে সেটা কিন্তু কল্পনাও করিনি। এর পুরো কৃতিত্বটাই বোলারদের দক্ষতার। সিরাজ বাহবা পাওয়ার যোগ্য। হাওয়ায় এবং পিচে, দুইভাবে বল মুভ করার দক্ষতাটা কিন্তু সকলের থাকে না। ও দারুণ উন্নতি করেছে।' বলেন তিনি।

এশিয়া কাপ পকেটে পুরে নিয়েছে ভারত। এরপরেই বিশ্বকাপ। ঘরের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হতে আর মাসখানেকও বাকি নেই। এশিয়া কাপ জয়ের পরেই এবার বিশ্বকাপ ও অস্ট্রেলিয়া সিরিজ় নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, 'আমাদের যা যা সাফল্য লাভ করা সম্ভব, এশিয়া কাপে সেইসব সাফল্য পেয়েছি। হার্দিক ও ঈশান চাপের মুখে পাকিস্তানের বিরুদ্ধে যেমন ব্যাট করেছিল। তারপর কেএল এবং বিরাটের পাকিস্তানের বিরুদ্ধে শতরান। গিলও দারুণ খেলেছে। সব মিলিয়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যক্তি দলের হয়ে সামনে এগিয়ে এসে পারফর্ম করেছেন। এরপর ভারতে যে সিরিজ আয়োজিত হবে আমাদের নজর সেইদিকে এবং অবশ্যই বিশ্বকাপের দিকে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? শ্রীলঙ্কার ঝুলিতে গেল কত অর্থ?

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget