এক্সপ্লোর

Rohit Sharma on Retirement: নিজের অবসর পরিকল্পনা নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

Rohit Sharma: বর্তমানে আইপিএলের ১৭তম সংস্করণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন রোহিত শর্মা। পাঁচ ম্যাচে ৩১.২০ গড়ে ১৫৬ রানও করে ফেলেছেন তিনি।

নয়াদিল্লি: শতরান হাঁকাচ্ছেন, দলকে জেতাচ্ছেন, জাতীয় দলের অধিনায়কও বটে তিনি। তাও রোহিত শর্মার (Rohit Sharma) অবসর নিয়ে জল্পনা বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে। 'হিটম্যান'র বয়স ৩৬ পার করেছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপই কি জাতীয় দলের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে? প্রশ্ন অনেকেরই মনে। এবার রোহিত নিজেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত জানান তিনি ভারতের হয়ে বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর। ভারতীয় অধিনায়ক বলেন, 'আমি সত্যি বলতে এখনও অবসরের প্রসঙ্গে তেমন কিছুই ভাবিনি। তবে জীবন কখন, কাকে, কোনদিকে নিয়ে যায়, কী হয়, তা তো আগে থেকে কেউই বলতে পারে না। আমি এখনও তো ঠিকঠাকই খেলেছি, মাঠে নিজের সেরাটা দিতে পারছি। তাই আপাতত আরও কয়েক বছর খেলার পরিকল্পনা তো আছেই। তারপর কী হবে, দেখা যাবে না হয়। আমি বিশ্বকাপ জিততে মরিয়া, আবার ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও তো রয়েছে। আশা করছি ভারতীয় দল ওই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারবে।'

রোহিতের দাবি বর্তমানে তিনি যতটুকু যা সাফল্য় লাভ করেছেন, তার পুরোটাই ছোটবেলায় তাঁর সংগ্রামের দৌলতে। 'ব্যর্থতা আপনাকে অনেক কিছু শেখায়। ব্য়র্থতাই চরিত্র গঠন করে। আমি বর্তমানে যেটুকু সাফল্য পেয়েছে, তা পুরোটাই ছোটবেলায় আমায় যে সংগ্রাম করতে হয়েছে তার দৌলতে। ভারতে ক্রিকেটই সব। কিন্তু এই খেলায় যত সাফল্য পাওয়া যায়, তার থেকে অনেক বেশিবার ব্যর্থতার মুখ দেখতে হয়। এছাড়া খেলায় রাজনীতি, আরও কতকিছু আছে। তাই কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করেই আপনাকে ওপরে উঠতে হবে।' মত রোহিতের।

বর্তমানে আইপিএলের ১৭তম সংস্করণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন রোহিত শর্মা। পাঁচ ম্যাচে ৩১.২০ গড়ে ১৫৬ রানও করে ফেলেছেন তিনি। প্রথম তিন ম্যাচে মুম্বই হারলেও, গত দুই ম্যাচে জয় পেয়েছে। দুই ম্যাচেই রোহিত দলের জয়ের ভিত গড়েন। দিল্লির বিরুদ্ধে ম্যাচে তিনি ২৭ বলে ৪৯ এবং আরসিবির বিরুদ্ধে ২৪ বলে ৩৮ রান করেছেন। তিনি যে বেশ ছন্দে রয়েছেন, তা বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: হার্দিককে দেখেই ওয়াংখেড়ের দর্শকদের বিদ্রুপ, 'বিরাট' বার্তায় সব নিমেশেই চুপ 

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget