এক্সপ্লোর

Sourav On Buddhadeb: খেলার খবর রাখতেন, ভারত জিতলেই অভিনন্দন জানাতেন, সৌরভের স্মৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য

Sourav Ganguly: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর যেভাবে দলমত নির্বেশেষে সকলে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন, তা দেখে খুশি সৌরভ।

কলকাতা: তিনি যখন ভারতীয় দলের অধিনায়ক, রাজ্যের মসনদে বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। আর যেদিন বুদ্ধবাবু প্রয়াত হলেন, তিনি, কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কলকাতার বাইরে। মুম্বইয়ে। 

শুক্রবার সকালে কলকাতায় ফিরলেন সৌরভ। বিমানবন্দরে দাঁড়িয়ে সৌরভ বললেন, 'বুদ্ধবাবুর মৃত্যু দুঃখের খুব। ৮০ বছর বয়স হয়েছিল। আমি বহুদিন চিনি। মুখ্যমন্ত্রী হওয়ার আগেও চিনতাম। কারণ উনি খেলাধুলো ও সিনেমা খুব ভালবাসতেন। নন্দনে যেতেন সিনেমা দেখতে। তখনও উনি মুখ্যমন্ত্রী হননি। সেই সময় থেকে ওঁর সঙ্গে আলাপ। খুবই ভাল সম্পর্ক ছিল। আমি খুব দুঃখ পেয়েছি ওঁর মৃত্যুর খবর পেয়ে। তবে ভুগছিলেন অনেকদিন। আমার সঙ্গে দেখা হতো। ওঁর আত্মার শান্তি কামনা করি।'

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর যেভাবে দলমত নির্বেশেষে সকলে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন, তা দেখে খুশি সৌরভ। বলছেন, 'আমি খুব খুশি যেভাবে সকলে ওঁকে শ্রদ্ধা জানাচ্ছেন। রাজ্য সরকার যেভাবে সম্মান জানিয়েছে। খুব প্রশংসনীয়। ওঁর পরিবার, স্ত্রী ও মেয়েকে আমার অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইল।' 

বিধানসভায় দলমত নির্বিশেষে সকলেই শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সৌরভ বলছেন, 'সেটাই হওয়া উচিত। সেটাই হয়েছে। সে জন্য আমি খুব খুশি।'

শেষ কবে দেখা হয়েছিল বুদ্ধবাবুর সঙ্গে? সৌরভ বলছেন, 'সম্প্রতি খুব অসুস্থ ছিলেন। দেখা করতেন না। উডল্যান্ডসে দেখেছি। সঠিক তারিখ মনে করতে পারছি না। মাঝে মধ্যেই দেখা হতো। শেষের দিকে অসুস্থতার জন্য দেখা করতে চাইতেন না।'

তবে বুদ্ধবাবুর খেলাধুলোর প্রতি আগ্রহ নিয়ে আপ্লুত সৌরভ। বলছেন, 'আমার ক্যাপ্টেন্সির সময় পুরোটাই উনি ছিলেন। ভারত ভাল খেললে অভিনন্দন জানাতেন। খেলা নিয়ে কথা হতো। খেলাপাগল লোক ছিলেন। খুব সহজ-সরল মানুষ ছিলেন। খেলার জ্ঞান অনেক। পঙ্কজ রায় ও কার্তিক বসুর ভক্ত ছিলেন। খেলার খোঁজ রাখতেন। বিশ্ব ক্রিকেটে কী হচ্ছে খোঁজ রাখতেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

আরও পড়ুন: চেয়েচিন্তে প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ উঠত, খাবার জোগাড় করতেই হিমশিম খেতেন নাদিম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget