এক্সপ্লোর

Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতেই বিশ্বরেকর্ড গড়লেন কুলদীপ, জাডেজা

IND vs WI 1st ODI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে ভারতীয় স্পিনাররা সাতটি উইকেট নেন।

বার্বাডোজ: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে (IND vs WI 1st ODI) বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন ভারতীয় বোলাররা। ফাস্ট বোলাররা ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং ধসের শুরুটা করলেও, ভারতীয় স্পিনাররা মূলত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধস নামান। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) দুরন্ত বোলিং পারফরম্যান্সের পাশাপাশি প্রথম ওয়ান ডেতে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন।

কুলদীপ যাদব তিন ওভারে ছয় রানের বিনিময়ে চার উইকেট নেন। অপরদিকে, রবীন্দ্র জাডেজা ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট নেন। কুলদীপ ও জাডেজা এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই নতুন ইতিহাসও গড়ে ফেললেন। দুই স্পিনার মিলিয়ে এই ম্যাচে মোট সাত উইকেট নেন যা। এর আগে কোনও বাঁ-হাতি স্পিন জুটি একটি ওয়ান ডেতে এতগুলি উইকেট নিতে সক্ষম হয়নি। সেই পরিপ্রেক্ষিতে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় তারকারা। 

 

ম্যাচের প্রথম ভাগে ভারতীয় বোলারদের স্পিন-জালে নাজেহাল ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা জোড়া ঘূর্ণির দাপটে কাত ক্যারিবিয়ানরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১১৪ রানে অলআউট তারা। ক্যারিবিয়ান ইনিংস ক্রিজে টেকে মাত্র ২৩ ওভারে। কুলদীপ ৪ টি ও জাদেজা ৩ টি উইকেট নেন। ভারতের ওডিআই ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার স্পিনাররা বিপক্ষের ৭ উইকেট তুলে নিলেন। 

মাত্র ৮ ওভারের মধ্যে শেষ ৬ উইকেট খোওয়াত ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব মাত্র ৩ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন। ভারতের চায়নাম্যান বোলারের ৩ ওভারের মধ্যে ২ টিই মেডেন। কুলদীপের চার উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মঞ্চে মুকেশ কুমার, হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।

ভারতীয় ব্যাটারদের পক্ষে ইশান কিষাণ (৫২) হাফ সেঞ্চুরি হাঁকান। ওপেন করতে নামা শুবমন গিল (৭), তিনে সূর্যকুমার যাদব (১৯) ও হার্দিক পাণ্ড্য (৫) ব্যাট হাতে বড় রান না পেলেও অল্প রানের লক্ষ্যমাত্রার সামনে ভাল ইনিংস খেলেন ভারতের কিপার-ব্যাটার ইশান কিষাণ। ৪৬ বলে ৭ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। শার্দুল ঠাকুর (১) ব্যর্থ হলেও রবীন্দ্র জাদেজা (অপরাজিত ১৬) ও সাত নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা (অপরাজিত ১২) সহজেই বাকি কাজটা সেরে ফেলেন। দুরন্ত জয়ের সুবাদে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: গতিতে বলটা সুইং করাতে পারে, মুকেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় অধিনায়ক রোহিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget