এক্সপ্লোর

Mohammed Shami: চূড়ান্ত অফফর্ম, ইংল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়তে চলেছেন শামি?

IND vs ENG: এরমধ্য়েই আরও একটি খবর কানাঘুষো শোনা যাচ্ছে। তা হল মহম্মদ শামি কি আদৌ ইংল্যান্ড সফরের ভারতীয় টেস্ট দলে জায়গা করে নিতে পারবেন?

মুম্বই: আগামী জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল সে দেশে উড়ে যাবে। দলে অনেকগুলো পরিবর্তন হতে চলেছে। রোহিত শর্মার টেস্ট থেকে অবসর। বিরাটের টেস্ট ছাড়ার ইঙ্গিত। এরমধ্য়েই আরও একটি খবর কানাঘুষো শোনা যাচ্ছে। তা হল মহম্মদ শামি কি আদৌ ইংল্যান্ড সফরের ভারতীয় টেস্ট দলে জায়গা করে নিতে পারবেন?

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বিসিসিআই শামির ফিটনেসে একেবারেই সন্তুষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন, ''এই মুহূর্তে শামি দলের অটোমেটিক চয়েস নয়। প্রায় একমাস হয়ে গিয়েছে ও পেশাদার ক্রিকেটে ফিরেছে। কিন্তু এখনও পর্যন্ত ছন্দ খুঁজে পায়নি শামি। ওর যা আইপিএল ফর্ম তাতে কোনওভাবেই ভারতীয় দলে এই মুহূর্তে সুযোগ পাওয়া ওর জন্য চাপের। রান আপেও কিছু সমস্য়া দেখা যাচ্ছে শামির। বল ঠিকঠাক কিপারের হাতেও পৌঁছাচ্ছে না। এছাড়া অল্প স্পেলের পরই ড্রেসিংরুমে ফিরে যেতে হচ্ছে শামিকে।''

ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় পেস অ্য়াটাকে একমাত্র বুমরা ও সিরাজ ছাড়া কাকে নেওয়া হবে তা নিয়ে কিছুটা চিন্তায় নির্বাচক কমিটি। কিন্তু বুমরার ফিটনেস ইস্যু রয়েছে। টানা তিনটি টেস্টও হয়ত খেলানো হবে না তাঁকে। এই পরিস্থিতিতে কাকে খেলানো হবে, তা নিয়ে ভাবনা চিন্তা করছে বোর্ড।

নেতৃত্বে কি শুভমন গিলই

ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমন গিল। বোর্ড সূত্রের খবর, ইতিমধ্য়েই গিলের সঙ্গে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও হেডকোচ গৌতম গম্ভীর কথা বলেছেন। আপাতত যা খবর, তাতে গিলকেই অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে আসন্ন ইংল্যান্ড সফরে। পন্থের বিদেশের মাটিতে ব্যাটিং রেকর্ড বেশ ঈর্ষণীয়। সীমিত ওবারের ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে ফর্ম কিছুটা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে পন্থকে। কিন্তু টেস্টে পন্থই এই মুহূর্তে দেশের সেরা উইকেট কিপার ব্যাটার। এই পরিস্থিতিতে বুমরার আগে তিনিই রয়েছে। এছাড়া বুমরার চোটও তাঁর বিরুদ্ধে গিয়েছে। নির্বাচকমণ্ডলী এমন একজনকে চাইছেন যিনি পাঁচ ম্য়াচের সিরিজে সব ম্য়াচেই খেলবেন। বুমরার ফিটনেস ইস্যু রয়েইছে। তাঁকে সব ম্য়াচে হয়ত পাওয়া যাবে না। তাই গিলকেই অধিনায়ক হিসেবে দেখছেন নির্বাচকরা। কে এল রাহুলও দৌড়ে ছিলেন। কিন্তু তাঁর বয়স বাড়ছে। আর টেস্ট ফর্ম্য়াটে নিজের জায়গা সেভাবে পাকা করতে পারেননি কর্ণাটকী ব্যাটার। এছাড়া ওয়ান ডে ফর্ম্য়াটে রোহিতের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এই মুহূর্তে গিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget