এক্সপ্লোর

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নেমেই মেজাজ বিগড়ে গেল দ্রাবিড় বাহিনী, হঠাৎ কী হল?

Indian Cricket Team: আগামী ৫ জুন প্রথম ম্য়াচ ভারতের আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু তার আগে বাংলাদেশের বিরুদ্ধে আগামী ১ জুন প্রস্তুতি ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

নিউ ইয়র্ক: টি-টােয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য আমেরিকার মাটিতে পা রাখার পর থেকে পুরোদস্তুর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। নিউ ইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন সারছেন রোহিত বাহিনী। কিন্তু মাঠ ও অনুশীলনের পরিকাঠামো নাকি একদমই পছন্দ হয়নি টিম ম্য়ানেজমেন্টের। কোচ রাহুল দ্রাবিড়ও যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন অনুশীলনের পর। 

বিসিসিআইয়ের তরফে এক সূত্র জানিয়েছেন, ''পিচ থেকে শুরু করে সবরকম পরিকাঠামোই মেক শিফ্ট। এটুকু বলা যেতে পারে যে ভীষণ গড়পরতার পরিকাঠামো ও পরিবেশ। দলের তরফে এই বিষয়ে আইসিসিকে জানানোর ভাবনা চিন্তা করা হয়েছে।''

উল্লেখ্য, আগামী ৫ জুন প্রথম ম্য়াচ ভারতের আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু তার আগে বাংলাদেশের বিরুদ্ধে আগামী ১ জুন প্রস্তুতি ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বের তিন ম্য়াচে পাকিস্তান, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিউ ইয়র্কের মাঠেই খেলবে রোহিত বাহিনী। কানাডার বিরুদ্ধে ম্য়াচটি ফ্লোরিডায় খেলবে ভারতীয় দল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোনও অনুশীলনের পর্যাপ্ত ব্যবস্থাই নেই। 

বেশ কিছুদিন আগেই ভারতীয় দলের সদস্যরা রোহিত শর্মার নেতৃত্বে পৌঁছে গিয়েছিল নিউ ইয়র্কে। যদিও গোটা দল একসঙ্গে যায়নি। হার্দিক পাণ্ড্য পরে দলের সঙ্গে যোগ দেন। বৃহস্পতিবার যোগ দেন রিঙ্কু সিংহ। বিরাট কোহলি এখনও দলের সঙ্গে যোগ দেননি। বিরাট কোহলিকে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্য়াচেও আদৌ পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্র বলছে যে বিরাট নাকি কিছুদিনের অতিরিক্ত ছুটি চেয়েছিলেন বোর্ডের থেকে। আর বোর্ডের তরফেও সেই ছুটি মঞ্জুর করা হয়েছে। 

এদিক, বৃহস্পতিবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন রিঙ্কু সিংহ। কেকেআরের জার্সিতে সদ্য আইপিএল জিতেছেন। ভারতের ১৫ সদস্যের দলে তিনি নেই, কিন্তু রিঙ্কুকে রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে। এছাড়াও রিঙ্কুর সঙ্গে তালিকায় রয়েছেন শুভমন গিল, খলিল আহমেদ, আবেশ খান। তাঁরা প্রত্যেকেই নিউ ইয়র্কে রয়েছেন। 

২০১৩ সালের পর আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেনি টিম ইন্ডিয়া। গত বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে দুবার স্বপ্নভঙ্গ হয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে আরও একটা সুযোগ আছে ভারতের সামনে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে তাই মরিয়া থাকবে গোটা দল

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget