এক্সপ্লোর

Indian Cricket Team: অ্যাডিলেডে অ্যাপ ক্যাবে চড়লনে তারকা ভারতীয় ত্রয়ী, ক্রিকেটারদের দেখে হতচকিত গাড়ির চালক

India vs Australia: আপাতত সীমিত ওভারের সিরিজ় খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় দল। সেখানেই অ্যাডিলেডে ঘটনাটি ঘটে।

অ্যাডিলেড: প্রতিনিয়ত শহর, দেশজুড়ে কতই না অ্যাপ ক্যাব চলে। যাত্রীদের তাঁরা নিজেদের গন্তব্যে পৌঁছে দেন। তবে ধরুন আপনার ক্যাবে ভারতের তারকা ক্রিকেটার উঠে বসলেন। তখন কী করবেন? ঠিক এমনই ঘটনার সাক্ষী থাকলেন অ্যাডিলেডের এক অ্যাপ ক্যাব চালক।

দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আর পাঁচটা দিনের মতোই নিজের অ্যাপ ক্যাব নিয়ে বেরিয়েছিলেন সেই ব্যক্তি। তবে হঠাৎই এক রাইড পেয়ে তাঁর মুখের অঙ্গভঙ্গি বদলে যায়। ড্যাশ ক্যামে দেখা যায় অ্যাডিলেডে এক ট্যাক্সিতে এক নয়, তিন তিনজন ভারতীয় ক্রিকেটার চেপে বসছেন। কারা তাঁরা? তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল এবং প্রসিদ্ধ কৃষ্ণ। তিন তারকাই একসঙ্গে এক ক্যাবে চাপেন। তাঁদের একসঙ্গে দেখে তো ক্য়াব চালক রীতিমতো স্তম্ভিত হয়ে যান। সেই ক্যাব চালকের প্রতিক্রিয়ার ফলেই মূলত এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওই ক্যাব চালক বারংবার পাশ ফিরে ভারতীয় ক্রিকেটারদের দিকে তাকাচ্ছেন। তিনি তো কার্যত বিশ্বাসই করতে পারছেন না, যে তার গাড়িতে তিন তিনজন ভারতীয় ক্রিকেটার বসে রয়েছেন। ভারতীয় তারকাদের নিজেদের গন্তব্যে পৌঁছে দিয়ে তারা নামলে তাঁদের সঙ্গে ওই চালককে কিছু বলতেও দেখা যায়। তবে ঠিক কী নিয়ে কথা হচ্ছে, সেটা শোনা যায়নি।

 

প্রসঙ্গত উল্লেখ্য, এই তিন তারকাই ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গেলেও, কেউ এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলেননি। নিজেদের সুযোগের অপেক্ষায় রয়েছেন যশস্বীরা। তিন ম্যাচের সিরিজ়ের মধ্যে ইতিমধ্যেই দুই ম্যাচ হেরে সিরিজ় খুঁইয়ে বসেছে ভারত। নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে এই তারকাত্রয়ীর কেউ জাতীয় দলে সুযোগ পান কি না, এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে।

অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ওয়ান ডে সিরিজ মুঠোয় করে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্য়াচে পারথে জয়ের পর দ্বিতীয় ম্য়াচে অ্য়াডিলেডেও জয় ছিনিয়ে নিয়েছে টিম অস্ট্রেলিয়া। সিডনিতে তৃতীয় ওয়ান ডে ম্য়াচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার ম্য়াচ। সেই ম্য়াচের আগে ২ অনামী ক্রিকেটার জ্যাক এডওয়ার্ডস ও মাহলি বেয়ার্ডম্য়ানকে দলে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবুও ডাক পেলেন না বিশ্বজয়ী অজি ব্যাটার মার্নাস লাবুশেন। শনিবার তৃতীয় ওয়ান ডে ম্য়াচের আগে অজি শিবিরে যোগ দিতে চলেছেন ম্য়াট খেনামেন ও জ্যাক এডওয়ার্ডস।

পারথে প্রথম ওয়ান ডে-তে অজি একাদশে ছিলেন খেনামেন। যদিও দ্বিতীয় ম্য়াচে একাদশে ফিরে এসেছিলেন অ্য়াডাম জাম্পা। তাই বাদ পড়তে হয়েছিল খেনামেনকে। অন্য়দিকে তারকা বিশ্বজয়ী ব্যাটার মার্নাস লাবুশেনকে তৃতীয় ওয়ান ডে ম্য়াচের জন্যও অজি স্কোয়াডে ভাবা হল না। তিনি শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে তৃতীয় রাউন্ডের ম্য়াচে খেলতে পারবেন। অ্য়াশেজের জন্য প্রস্তুতি সারতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget