এক্সপ্লোর

Akash Deep: ইংল্যান্ড থেকে ফিরেই ৫২ লক্ষ টাকার গাড়ি কিনলেন আকাশ দীপ, ক্যান্সার আক্রান্ত দিদির সঙ্গে কাটাচ্ছেন সময়

Ind vs Eng Test Series: এজবাস্টনে ভারতকে বল হাতে জেতানোর পর আকাশ জানান যে, এই সাফল্য তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করা দিদিকে উৎসর্গ করছেন ।

কলকাতা: ইংল্যান্ডের (India vs England) মাটিতে পিছিয়ে পড়েও ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ ড্র করার অন্যতম কাণ্ডারি তিনি । এজবাস্টন টেস্টে বল হাতে জ্বলে উঠেছিলেন । ওভালে শেষ টেস্টে ব্যাট হাতেও দলের জয়ের রাস্তায় অন্যতম বড় মাইলফলক হয়ে উঠেছিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসার ।

সেই আকাশ দীপ (Akash Deep) ইংল্যান্ড থেকে দেশে ফিরেই কিনলেন দামি গাড়ি । টয়োটা ফরচুনার কিনলেন ডানহাতি পেসার । যার আধুনিক মডেলের বাজারদর ৫২ লক্ষাধিক টাকা । কালো রংয়ের সেই গাড়ির সঙ্গে পরিবারের সদস্যদের ছবিও পোস্ট করলেন আকাশ দীপ । সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমার যাদব থেকে শুরু করে অর্শদীপ সিংহ, অনেকেই অভিনন্দন জানিয়েছেন আকাশ দীপকে । 

মাঠের বাইরে আকাশ দীপের কঠিন সময় যাচ্ছে । মাত্র কয়েক মাসের ব্যবধানে বাবা এবং দাদাকে হারাতে হয়েছে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসারের । পরিবারের দায়িত্ব এসে পড়েছিল আকাশের কাঁধে । সেখান থেকে ক্রিকেট খেলেই পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন আকাশ । 

যদিও আকাশ আবার ধাক্কা খান যখন জানতে পারেন তাঁর দিদি ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছেন । যদিও সে কথা জনসমক্ষে কখনওই বলতে চাননি । তবে এজবাস্টনে ভারতকে বল হাতে জেতানোর পর আকাশ জানান যে, এই সাফল্য তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করা দিদিকে উৎসর্গ করছেন । পরে ঋষভ পন্থও জানান যে, আকাশ দীপের দিদির ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা তাঁকা জানতেন । এ নিয়ে কয়েকবার কথাও হয়েছিল তাঁদের ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akash Deep (@akash.deep969)

এজবাস্টন টেস্টে ১০ উইকেট নেওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়ে দিদির ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরটি জানান আকাশ । নিজের পারফরম্যান্স উৎসর্গ করেন দিদিকে । বাইরে থাকলেও আকাশ প্রতি মুহূর্তে দিদির খোঁজ খবর রাখেন । তাই ইংল্যান্ড থেকে ফেরার পর কলকাতায় আসেননি আকাশ । দিদির সঙ্গে দেখা করতে চলে গিয়েছেন লখনউয়ে । সেখানে তাঁর দিদির সঙ্গে সময় কাটাচ্ছেন ।                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget