এক্সপ্লোর

IPL 2025: কবে থেকে শুরু এবারের আইপিএল? জানিয়ে দিলেন রাজীব শুক্ল

IPL: ২৪ ও ২৫ নভেম্বর আয়োজিত হয়েছিল নিলাম পর্ব। টুর্নামেন্টের ১০টি দলই তাঁদের স্কোয়াড বেছে নিয়েছে। বোর্ডের বৈঠকের পরই রাজীব শুক্ল জানিয়ে দেন টুর্নামেন্টের সূচি।

মুম্বই: কবে থেকে শুরু হবে আগামী আইপিএল (IPL 2025)। বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়ে দিলেন। আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে চলেছে দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। গত নভেম্বরেই আইপিএলের নিলাম পর্ব আয়োজিত হয়েছিল সৌদির আরবের জেড্ডায়। ২৪ ও ২৫ নভেম্বর আয়োজিত হয়েছিল নিলাম পর্ব। টুর্নামেন্টের ১০টি দলই তাঁদের স্কোয়াড বেছে নিয়েছে। বোর্ডের বৈঠকের পরই রাজীব শুক্ল জানিয়ে দেন যে আগামী ২১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। প্রথমে ২৩ মার্চ ঘোষণা করা হয়েছিল। পরে তা বদলে ফেলা হয়। ২৫ মে টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজিত হবে। 

এদিনের বৈঠকে নতুন কমিশনারও নিয়োগ করা হয়েছে। বোর্ডের পরবর্তী মিটিং ১৮ ও ১৯ জানুয়ারি। খুব সম্ভবত সেদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। উইমেন্স প্রিমিয়ার লিগের সম্পর্কে অবশ্য এদিনের বৈঠকে কোনও আলোচনা হয়নি।

এবারের নিলামে এদিকে, নিলামে সর্বকালের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দর পেলেন ঋষভ পন্থ। তাঁকে ২৭ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যে দলে নিয়েছেন লখনউ সুপারজায়ান্টস। ঋষভ পন্থ। যাঁকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। জানা গিয়েছিল, তাঁর সঙ্গে মতের মিল না হওয়ায় দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্কে ছেদ পড়ে। তাঁর জন্য ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দাম হাঁকে লখনউ সুপার জায়ান্টস। দিল্লিও জানিয়ে দেয় যে, তাঁরা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে। সেই অনুযায়ী লখনউকে সর্বোচ্চ দর জানাতে বলা হয়। ২৭ কোটি টাকা দর দেয় লখনউ। তাতে দিল্লি আর আরটিএম ব্যবহার করেনি। রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিল লখনউ।

সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারকে রাখা যায় কোনও দলে। কেকেআর মোট ২১ জনকে নিয়ে গড়েছে দল। আইপিএল নিলামের আগেই ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে সর্বোচ্চ ১৩ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল রিঙ্কু সিংহকে। ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ১২ কোটি টাকা দিয়ে রিটেন করেছে কেকেআর। ১২ কোটি টাকা দিয়েই ক্যারিবিয়ান বিস্ময় স্পিনার সুনীল নারাইনকে ধরে রেখেছে নাইট শিবির। বরুণ চক্রবর্তীকে ১২ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে কেকেআর। হর্ষিত রানাকে ৪ কোটি টাকায় রিটেন করেছে কেকেআর। রামনদীপ সিংহকে রিটেন করা হয়েছে ৪ কোটি টাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget