এক্সপ্লোর

Shreyas Iyer: শ্রেয়সের চোট নিয়ে বড় বিবৃতি দিল বিসিসিআই, কবে দেশে ফিরবেন ভারত?

BCCI Shreyas Iyer: বোর্ডের বিবৃতিতে আরও জানানো হয়েছে, সিডনির চিকিৎসক কৌশিক হাঘিগি ও তাঁর দল ছাড়াও ভারতীয় চিকিৎসক দীনেশ পারদিওয়ালাকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই।

মুম্বই: সিডনিতে চোট পেয়েছিলেন। তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে নিয়ে রীতিমত চিন্তা বেড়েছিল। ফিল্ডিং করার সময় একটি ক্য়াচ নিতে গিয়ে তাঁর পাঁজরে চোট লাগে তারকা ব্যাটার। রক্তক্ষরণ হয়েছিল বলে জানা গিয়েছে। তাঁকে সিডনিতে একটি বেসরকারি হাসপাতালে দ্রুত আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু সেখান থেকে ক্রমেই সুস্থ হয়ে উঠেছেন। এবার তাঁকে নিয়ে বোর্ডের তরফেও এক বিবৃতি দেওয়া হল। 

বিসিসিআইয়ের তরফে যে প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে শ্রেয়সের চোট নিয়ে জানানো হয়েছে, '''শ্রেয়সের চোট দ্রুত নির্ধারণ করা সম্ভব হয়েছিল। একটা ছোট্ট অপারেশন করানো হয়। ওই অপারেশনের পরই রক্তক্ষরণ বন্ধ হয়েছে। একেবারে সঠিক চিকিৎসা হয়েছে। আপাতত ওর শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছে। হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে।''

বোর্ডের বিবৃতিতে আরও জানানো হয়েছে, সিডনির চিকিৎসক কৌশিক হাঘিগি ও তাঁর দল ছাড়াও ভারতীয় চিকিৎসক দীনেশ পারদিওয়ালাকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই ভারতে আসছেন না শ্রেয়স। আপাতত সিডনিতেই থাকবেন। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণ করবেন। শ্রেয়স যখন একেবারে ফিট হয়ে উঠবেন, তখনই ভারতে আসবেন।

সিডনিতে অ্য়ালেক্স ক্যারির ক্যাচ ধরার সময় মাটিতে আছাড় খেয়ে পড়েন। তখনই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। ড্রেসিংরুমে ফিজিওর সঙ্গে ফিরে আসার পর জ্ঞান হারিয়ে পড়ে যান। সূর্যর বোন দিনাল যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে যে তাঁর ইন্সটাগ্রামের স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে দেখা যায়, সুইমিং পুলে ছট পুজো করছেন সূর্যর মা। সেখানেই পোস্টের নীচে লেখা রয়েছে যে 'মা শ্রেয়স আইয়ারের জন্য প্রার্থনা করছেন।'

প্রথম টি-টোয়েন্টি ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সূর্যকুমার যাদব বলেছিলেন,''আমরা ওর সঙ্গে কথা বলেছি। ওর চোটের বিষয়ে জানতে পেয়ে আমি ওকে ফোন করেছিলাম। তখন বুঝতে পারি যে শ্রেয়সের সঙ্গে ওর ফোন নেই। তারপর আমাদের ফিজিও কমলেশ জৈনকে ফোন করে জানতে পারি ওর পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। প্রথম দিন ও কেমন ছিল, সেই নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে আপাতত ওকে ঠিকঠাক দেখাচ্ছে। শেষ দুই কথা হয়েছে ওর সঙ্গে এবং ও রিপ্লাইও দিচ্ছে। ফোনে যখন রিপ্লাই করতে পারছে, তখন ও স্থিতিশীল বোঝাই যাচ্ছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget