এক্সপ্লোর

Zaheer Khan: সম্ভাবনাই সত্যি, লখনউ সুপারজায়ান্টসের নতুন মেন্টর জাহির

Lucknow Super Giants: ২০২৩ সালের আইপিএলের পর গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেন। তিনি মেন্টর হিসাবে দায়িত্ব নেন কলকাতা নাইট রাইডার্সের।

মুম্বই: আইপিএলে (IPL 2024) লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Super Giants) মেন্টর হলেন জাহির খান (Zaheer Khan)। বুধবারই লখনউ সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চইজির তরফে সোশ্য়াল মিডিয়ায় জাহির খানের মেন্টর হিসেবে যুক্ত হওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য জাহির এর আগে ক্রিকেট ছাড়ার পর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। 

উল্লেখ্য,  ২০২৩ সালের আইপিএলের পর গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেন। তিনি মেন্টর হিসাবে দায়িত্ব নেন কলকাতা নাইট রাইডার্সের। তারপর থেকে আর কোনও মেন্টর দেখা যায়নি লখনউ সুপার জায়ান্টসে। তার পর দল ছেড়ে গিয়েছেন মর্নি মর্কেলও। এমনকী গম্ভীর ভারতের কোচ হওয়ার পর মনে করা হয়েছিল জাহির খানকে বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত লখনউ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন বাঁহাতি এই প্রাক্তন পেসার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lucknow Super Giants (@lucknowsupergiants)

উল্লেখ্য, ২০২২ সাল পর্যন্ত আইপিএলে জাহির মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন। এবার লখনউ সুপারজায়ান্টসের মেন্টর হওয়ার পর ফের আইপিএলে ফিরতে চলেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন বাঁহাতি ভারতীয় পেসার। আইপিএলে বিভিন্ন দলে খেলেছেন জাহির। নিজে ১০০ ম্য়াচে ১০২ উইকেট নিয়েছেন। খেলেছেন আরসিবি, দিল্লি, মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে।  বুধবার কেকেআরের শহর থেকেই লখনউ সুপার জায়ান্টস বড়সড় ঘোষণা করেছিল। বুধবার দুপুর ২টোয় সাংবাদিক বৈঠক ডেকেছেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। বলা হয়েছে, আইপিএল সম্পর্কিত আপডেট দেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্টবোলার মর্নি মর্কেল লখনউ দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন। তিনি এখন ভারতের জাতীয় দলের বোলিং কোচ। শোনা যাচ্ছে, গম্ভীরের কথাতেই মর্কেলকে নিয়োগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লখনউ সুপার জায়ান্টসের এই মুহূর্তে কোনও বোলিং কোচ নেই। জাহির দায়িত্ব নিলে তিনি শুধু মেন্টর হিসাবে নয়, দলের বোলিং কোচ হিসাবেও নিযুক্ত হতে পারেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lucknow Super Giants (@lucknowsupergiants)

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget