এক্সপ্লোর

Ishan Kishan: দীর্ঘ সময় জাতীয় দলে ব্রাত্য, SMAT-এ দলকে জিতিয়েই ভারতীয় দলে কামব্যাক নিয়ে মুখ খুললেন ঈশান কিষাণ

SMAT 2025: ফাইনালে শতরানসহ টুর্নামেন্টে সর্বাধিক ৫১৭ রান করেন ঈশান কিষাণ। ঝাড়খণ্ড নেতার ব্যাট থেকে ৫৭.৪৪ গড়ে রান আসে, স্ট্রাইক রেট ১৯৭.৩২।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে ঈশান কিষাণ ঝোড়ো সেঞ্চুরি করেন।
  • অধিনায়ক ঈশান কিষাণ ঝাড়খণ্ডকে ট্রফি জিতিয়েছেন।
  • ভারতীয় দল থেকে বাদ পড়ার পর তিনি হতাশ হলেও কঠোর পরিশ্রম করছেন।
  • জাতীয় দলে সুযোগ নিয়ে তিনি এখন আর প্রত্যাশা রাখেন না।

নয়াদিল্লি: ভারতীয় দলে বেশ অনেকদিন হয়ে গেল তিনি সুযোগ পাচ্ছেন না। তবে সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT 2025) দুরন্ত পারফরম্যান্সে যেন নির্বাচকদের বার্তাই দিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। অধিনায়কত্ব করে ঝাড়খণ্ডকে তো প্রথমবার মুস্তাক আলি ট্রফি জেতালেনই, পাশাপাশি ব্যাট হাতেও অনবদ্য খেললেন তিনি। ফাইনালে শতরানসহ টুর্নামেন্টে সর্বাধিক ৫১৭ রান করেন ঈশান কিষাণ। ঝাড়খণ্ড নেতার ব্যাট থেকে ৫৭.৪৪ গড়ে রান আসে, স্ট্রাইক রেট ১৯৭.৩২।

২০২৩ সালের পর থেকে ঈশান জাতীয় দলের বাইরে রয়েছেন। নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তারপর এখনও ভারতের হয়ে সুযোগ পাননি ঈশান। ২৭ বছর বয়সি ক্রিকেটার মেনে নিচ্ছেন যে এই সময়টা তাঁর কাছে মানসিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, 'আমি ভারতীয় দল থেকে বাদ পড়ার পর খুবই হতাশ হয়েছিলাম, কারণ সেই সময় আমি ভালই পারফর্ম করছিলাম। তবে আমি মনে মনে নিজেকে বলেছিলাম, এমন পারফরম্যান্স করে নির্বাচিত না হলে, আমায় আরও ভাল পারফরম্যান্স করতে হবে। হয়তো আমার দলকে জেতাতে হবে, হয়তো দলগতভাবেও আমােদের ভাল করতে হবে।'

 

তবে হতাশাজনক সময়ে বিরক্তি সামলানোটাও জরুরি বলে মনে করছেন ঈশান। 'হতাশাটাকে মাথায় উঠতে না দেওয়াটা খুব জরুরি। সকল তরুণদের জন্য এটাই আমার বার্তা। বিরক্তি কিন্তু সকলকে এক ধাপ পিছিয়ে দেয়। প্রচুর খাটা খাটনি করে নিজের ওপর আস্থা এবং জীবনে কী করতে চাইছ, সেই লক্ষ্যে অট থাকাটা জরুরি।' মত তাঁর।

তাঁর এহেন পারফরম্যান্স সত্ত্বেও ঈশান কিষাণের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তিনি আর এসব নিয়ে বিব্রত নন বলেই স্পষ্ট জানিয়ে বাঁ-হাতি কিপার-ব্যাটার। ঈশান বলেন, 'আমি জানি অনেক সময়ই মনে হয় এখন তো আমার সুযোগ পাওয়াটা উচিত ছিল। তারপরেও যখন দলে নিজের নাম দেখতে না পাই, তখন খুব হতাশ লাগে। আমি ওই জোনে আর নেই। কোনওকিছু নিয়ে আর প্রত্যাশা রাখছি না।' এমন পারফরম্যান্সের পর ঈশান আদৌ জাতীয় দলে ফিরলে কবে ফিরবেন, সেটাই দেখার বিষয় হতে চলেছে।  

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget