এক্সপ্লোর

Champions Trophy: চোটে কাবু তারকা বোলার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশপ্রীত বুমরাকে পাবে না ভারতীয় দল?

Jasprit Bumrah: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের সময়ই চোট পান যশপ্রীত বুমরা। ব্যাক স্প্যাজ়মে ভোগা তারকা ফাস্ট বোলার সিডনিতে দ্বিতীয় ইনিংসে বোলিংও করতে পারেননি।

নয়াদিল্লি: ১৯ তারিখ শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশগুলি ইতিমধ্যেই সেই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে ফেললেও ভারতীয় দলের তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের দল অবধি ঘোষণা করেনি বিসিসিআই। অনেকেই মনে করছেন এর কারণ যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তার ফিটনেস নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। সম্প্রতি যা রিপোর্ট, তা কিন্তু ভারতীয় দলের অনুরাগীদের জন্য একেবারেই আনন্দদায়ক নয়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের সময়ই চোট পান যশপ্রীত বুমরা। ব্যাক স্প্যাজ়মে ভোগা তারকা ফাস্ট বোলার সিডনিতে দ্বিতীয় ইনিংসে বোলিংও করতে পারেননি। তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ওভারের সিরিজ়ে বিশ্রাম দেওয়া হতে পারে বলে আগেভাগেই খবর ছিল। তাই টি-টোয়েন্টিতে তাঁকে না দেখতে পেরে কেউকে খুব একটা অবাক হবেন না। তবে যা শোনা যাচ্ছে তাতে বুমরাকে ওয়ান ডে সিরিজ় তো বটেই, এমনকী চ্যাম্পিয়ন ট্রফির শুরুর দিকেও পাবে না টিম ইন্ডিয়া। 

রিপোর্ট অনুযায়ী বুমরাকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে। ওর ফিটনেস এবং চোট সেখানেই পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও রবিবারই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করার শেষদিন। তবে ভারতীয় দল এখনও অপেক্ষায়। নির্বাচকদের বুমরার ফিটনেস নিয়ে আপডেট দেওয়া হয়েছে এবং তারপরেই তাঁরা সন্দিহান। বুমরাকে ১৫ জনের প্রধান দলে রাখা হবে না, রিজার্ভে রাখা হবে, সেই নিয়ে দ্বিধাবিভক্ত তাঁরা, এমনটাই দাবি করা হচ্ছে।

বিসিসিআইয়ের সূত্র যা জানাচ্ছেন, তাতে বুমরার ফিট হতে হতে মার্চের প্রথম সপ্তাহ। ভারতীয় দল ২ মার্চ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে। ততদিনে তারকা ফাস্ট বোলার ফিটনেসের ছাড়পত্র পাবেন কি না, তা নিশ্চিত নয়। অর্থাৎ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পারবেন না, এমনটা ধরে নেওয়াই যায়। শেষমেশ কী হয়, এখন সেটাই কিন্তু দেখার বিষয়। বুমরার না থাকাটা যে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হবে, তা বলাই বাহুল্য।

তবে বুমরার চোট একদিকে যেখানে উদ্বেগ বাড়াচ্ছে, সেখানে খুশির খবরও আছে।  এক বছরেরও বেশি সময় পরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছে মহম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি জাতীয় দলে রয়েছেন। ফলে তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা কিন্তু প্রবল।

আরও পড়ুন: সংখ্যালঘুদের ওপর অত্যাচারে উত্তাল দেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল থেকে বাদ লিটন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ENG: অনুশীলনে অস্বস্তিকর পরিবেশ, নেট সেশনে কথাই বলছেন না গম্ভীর-বিরাট
অনুশীলনে অস্বস্তিকর পরিবেশ, নেট সেশনে কথাই বলছেন না গম্ভীর-বিরাট
Jasprit Bumrah: তিনি জাতীয় দলে ফিরতেই জয়ে ফিরল ভারত, এজবাস্টনে ইতিহাসও গড়লেন বুমরা
তিনি জাতীয় দলে ফিরতেই জয়ে ফিরল ভারত, এজবাস্টনে ইতিহাসও গড়লেন বুমরা
Kriti Sanon-MS Dhoni: সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
Bengal Cricket: লোঢা আইনে 'বাতিল'রা কি CAB-র জরুরি বৈঠকে থাকতে পারবেন? প্রশ্ন ময়দানে, বিজ্ঞপ্তি নিয়েও বিতর্ক
লোঢা আইনে 'বাতিল'রা কি CAB-র জরুরি বৈঠকে থাকতে পারবেন? প্রশ্ন ময়দানে, বিজ্ঞপ্তি নিয়েও বিতর্ক

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget