এক্সপ্লোর

Border-Gavaskar Trophy 2024: 'নেটে কিন্তু...' বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগেই অস্ট্রেলিয়াকে 'বিরাট' হুঁশিয়ারি অধিনায়ক বুমরার

Virat Kohli: বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে গোটা অস্ট্রেলিয়ান মিডিয়াতেই শিরোনামে কেবল বিরাট কোহলিই।

পারথ: ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত হতাশাজনক টেস্ট সিরিজ়। পাঁচ বছরে মাত্র দুইটি সেঞ্চুরি। তাও বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy 2024) আগে অজ়ি মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি। সমস্ত শিরোনামই যেন কোহলিময়। তবে এর পাশাপাশি এটাও সত্য যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে যে এটাই সম্ভবত বিরাট কোহলির (Virat Kohli) শেষ সুযোগ। এই সিরিজ়ে পারফর্ম না করলে দল থেকে বাদ পর্যন্ত পড়তে হতে পারে বিরাট কোহলিকে।

তবে মহাগুরুত্বপূর্ণ সিরিজ়ের আগে কোহলির ফর্ম যেমনই হোক না কেন, অধিনায়ক বুমরা (Jasprit Bumrah) কিন্তু তাঁকে নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। বরং তাঁর মতে নেটে কোহলিকে কিন্তু বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল। পারথে প্রথম টেস্টের আগে বুমরাকে বলতে শোনা যায়, 'আমি বিরাট কোহলির নেতৃত্বেই নিজের অভিষেক ঘটিয়েছিলাম। ওঁ দলের অন্যতম নেতা। সর্বকালের সেরাদের একজন। আমাদের দলের সবথেকে পেশাদার ক্রিকেটারদের অন্যতম ওঁ। আমি নজর লাগাতে চাই না, তবে নেটে কিন্তু ওঁকে দারুন ছন্দে দেখাচ্ছিল।'

অধিনায়ক হিসাবে রোহিত শর্মার অনুপস্থিতিতে যশপ্রীত বুমরার সামনেও কিন্তু বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে বুমরা বলেন, 'আমি অত্যন্ত সম্মানিত ভারতের অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে। তাও আবার এমন হাইভোল্টেজ মহারণে। আমি আমার মত করে দায়িত্ব পালনে চেষ্টা করব। বিরাট আলাদা, রোহিত আলাদা। আমি আমার মত করে কাজ করব। আমি এটাকে আলাদা কিছু মনে করছি না। দায়িত্ব নিতে বরাবরই ভালবাসি। রোহিতের সঙ্গে আগেই কথা বলেছিলাম। কিন্তু এখানে আসার পর নিজের মধ্যে নেতৃত্ব দেওয়া নিয়ে একটা স্বচ্ছ ধারণা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে নেতৃত্বভার সামলেছি। তবে আমি এখানে একটা ম্য়াচের দায়িত্ব নিয়েই ভাবছি।'

কপিল দেব অধিনায়কের দায়ভার নিয়ে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটে সেভাবে পেস বোলার অধিনায়ক দেখা যায়নি। এই বিষয়ে বুমরা বলছেন, 'আমি পেসারকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছি সবসময়ই। প্যাট দুর্দান্ত দায়িত্ব সামলাচ্ছে। এর আগেও অতীতে এমন অনেক উদাহরণ দেখা গিয়েছে। কপিল দেব ও আরও অনেককেই দেখেছি নেতৃত্বভার সামলাতে বিশ্বজুড়ে যাঁরা পেস বোলার। আশা করি, নতুন ট্র্যাডিশন আবার শুরু হোক।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতেই ফিরছেন শামি? বুমরার কথায় মিলল পূর্বাভাস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget