এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফিতেই ফিরছেন শামি? বুমরার কথায় মিলল পূর্বাভাস

Mohammed Shami: মহম্মদ শামির ফিটনেসের দেখে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট নজর রাখছে বলে আগেই জানিয়েছিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল।

পারথ: আর ২৪ ঘণ্টাও বাকি নেই। শুক্রবার থেকেই পারথে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্ট। এতদিন ধরে জল্পনা থাকলেও, আজ সাংবাদিক সম্মেলনের প্রথম টেস্টে যে যশপ্রীত বুমরাই (Jasprit Bumrah) টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন, তা কার্যত নিশ্চিত হয়ে যাবে। তবে এই সিরিজ়ের প্রাথমিক দলে বুমরার ফাস্ট বোলিং জুড়িদার মহম্মদ শামিকে (Mohammed Shami) রাখা হয়নি। তাঁকে কি আদৌ এই সিরিজ়ে দেখা যাবে? বুমরা কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের পর থেকে শামিকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যায়নি। চোট, অস্ত্রোপ্রচার ফের চোট, সবমিলিয়ে তাঁর আন্তর্জাতিক প্রত্যাবর্তন পিছিয়েই চলেছে। ভারতীয় সমর্থকরা অজ়িভূমে শামির প্রত্যাবর্তনের আশায় থাকলেও, তা হয়নি। তবে সদ্যই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নেমেই ম্যাচে মোট সাতটি উইকেট নিয়েছেন তারকা ফাস্ট বোলার। এরপর থেকেই শামির দলে যোগ দেওয়ার জল্পনা শোনা যাচ্ছে।

গতকাল টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছিলেন তারকা ফাস্ট বোলারের ফিটনেসের দিকে টিম ম্যানেজমেন্ট নজর রেখেছে। এবার বুমরার মুখেও গুরুত্বপূর্ণ সিরিজ়ে শামিকে দেখতে পাওয়ার সম্ভাবনার কথা শোনা গেল। প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে বুমরা বলেন, 'শামি দলের অবিচ্ছেদ্য অঙ্গ এবং টিম ম্যানেজমেন্ট ওঁর দিকে নজর রেখেছে। যদি সবটা ঠিকঠাক চলে তাহলে ওঁকে আপনারা এখানেও দেখতে পারেন।'

৩৪ বছর বয়সি শামি কতটা ম্যাচ ফিট, তার ওপরেই কিন্তু সবটা নির্ভরশীল। সূত্রের খবর, রোহিত শর্মার সঙ্গে একই বিমানে অস্ট্রেলিয়া পাড়ি দিতে পারেন শামি। রোহিত সম্ভবত দ্বিতীয় টেস্টের আগেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। দুই টেস্টের মধ্যে প্রায় নয় দিনের ব্যবধানও রয়েছে। সেই সময়ে অবশ্য শামি ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি (SMA T20) ট্রফিতে খেলবেন ডানহাতি ফাস্টবোলার। সোমবারই সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের জন্য ২০ সদস্যের বাংলা দল বেছে নেওয়া হল। সেই দলে রাখা হয়েছে শামিকে। ফলে দ্বিতীয় টেস্টের আগে শামির নিজের ফিটনেস বাড়িয়ে নেওয়ারও কিন্তু সুযোগ রয়েছে।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ব্যাট চললেই গড়বেন গুচ্ছ রেকর্ড, বর্ডার-গাওস্কর ট্রফিতে ইতিহাসের হাতছানি কোহলির সামনে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget