এক্সপ্লোর

Jasprit Bumrah Record: আর মাত্র ১ উইকেট নিলেই চলতি বছরে এমন রেকর্ড গড়বেন বুমরা, যা কারও নেই

Border Gavaskar Trophy: পারথে ভারতীয় দল ১৫০ রানে অল আউট হয়ে যাওয়ার পর হারের আশঙ্কা তৈরি হয়েছিল টিম ইন্ডিয়ার অন্দরমহলে। কিন্তু বুমরার ৫ উইকেট অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড পুরো ভেঙে দিয়েছিল।

অ্যাডিলেড: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) প্রথম টেস্টে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আর তার পরও ঠাণ্ডা মাথায় বিধ্বংসী স্পেলে শেষ করে দিয়েছিলেন অজি ব্যাটিংকে। দ্বিতীয় টেস্টে আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠে নামবেন দলের মুখ্য পেসার হিসেবে শুধু। নেতৃত্বের চাপ থাকবে না বুমরার (Jasprit Bumrah) কাঁধে। আর সেই ম্য়াচে মাত্র একটি উইকেট নিলেই বিশ্ব ক্রিকেটে এক বিরল কৃতিত্বের মালিক হবেন তারকা ডানহাতি পেসার।

পারথে ভারতীয় দল ১৫০ রানে অল আউট হয়ে যাওয়ার পর হারের আশঙ্কা তৈরি হয়েছিল টিম ইন্ডিয়ার অন্দরমহলে। কিন্তু বুমরার ৫ উইকেট অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড পুরো ভেঙে দিয়েছিল। কামিন্স বাহিনী প্রথম ইনিংসে মাত্র ১০৪ রান বোর্ডে তুলতে পেরেছিল। দ্বিতীয় ইনিংসেও বুমরা ৩ উইকেট নেন। মোট ৮ উইকেট। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত বুমরার ঝুলিতে রয়েছে ৪৯ উইকেট। আর একটি উইকেট নিলেই সংখ্য়াটা ৫০ হয়ে যাবে। সেক্ষেত্রে চলতি বছরে বুমরাই বিশ্বের প্রথম বোলার হবেন যাঁর ঝুলিতে টেস্টে ৫০ উইকেট থাকবে। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এই বছর ৪৬ উইকেট নিয়েছেন টেস্টে। যদিও পারথে তিনি খেলেননি। অ্য়াডিলেডেও সুযোগ পাবেন কি না সন্দেহ আছে। 

এদিকে, দ্বিতীয় টেস্টের আগে সিডনির প্রথমসারির সংবাদপত্র মর্নিং হেরাল্ডে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন অজি অধিনায়ক ও অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ স্টিভ স্মিথ জানিয়েছেন বুমরার বিরুদ্ধে খেলা তাঁর কাছে একপ্রকার আতঙ্ক। স্মিথ বলেন, ''রান আপ নেওয়া থেকে শুরু করে বল রিলিজ করার মুহূর্ত পর্যন্ত ওঁর পুরো অ্য়াকশনটাই কেমন যেন অদ্ভুত। অন্য় বোলারদের সঙ্গে কোনওভাবেই মেলানো যাবে না।''

স্মিথ আরও বলেন, ''আমি বুমরার বিরুদ্ধে অনেকদিন ধরেই খেলছি। অনেকগুলো ম্য়াচে খেললাম। কিন্তু এখনও আমাকে সমান সমস্যায় পড়তে হয় ওঁর বিরুদ্ধে খেলার সময়। প্রথমে অনেকটা সময় নিতে হয় ক্রিজে সেট হতে ওঁ যখন বল করে। নইলে ছন্দ পাওয়া মুশকিল। অন্য বোলারের বিরুদ্ধে এতটা সমস্যায় পড়তে হয় না।''

পারথ টেস্টে ব্যাট করতে নেমে প্রথম বলেই বুমরার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল স্মিথকে। হঠাৎ করে নীচে নেমে যাওয়া বলটি বুঝতেই পারেননি বিশ্বজয়ী ব্যাটার। লেগবিফোর হয়ে যান তিনি। গোলাপি বলের টেস্টেও যে অজি শিবিরের আতঙ্ক হয়ে উঠবেন বুম বুম বুমরা, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget