এক্সপ্লোর

Jasprit Bumrah: আমার বোলিং অ্য়াকশন দেখে অনেকেই বলেছিলেন ৬-৭ মাসের বেশি খেলতে পারব না: বুমরা

IND vs AUS: পারথ টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন বুমরাই। তাঁর নেতৃত্বেই দল জিতেছিল সিরিজের প্রথম ম্যাচ। অ্য়াডিলেডে ভারত হারলেও বুমরা উজ্জ্বলই ছিলেন।

অ্য়াডিলেড: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজে একমাত্র বোলার হিসেবে দুটো টেস্টের চার ইনিংসেই চাপে রেখেছিলেন অজি ব্যাটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ক্রমেই বিশ্বের এক নম্বর বোলার হয়ে উঠেছেন। এখন তো সর্বকালের সেরাদের মধ্যেও তাঁকে ধরে ফেলা হয়। কিন্তু এই জসপ্রীত বুমরার বোলিং অ্য়াকশন নিয়ে দ্বিধায় ছিলেন তাঁর পরিচিতরা। 

পারথ টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন বুমরাই। তাঁর নেতৃত্বেই দল জিতেছিল সিরিজের প্রথম ম্যাচ। অ্য়াডিলেডে ভারত হারলেও বুমরা উজ্জ্বলই ছিলেন। ফক্স ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় দলের তারকা পেসার বলেন, ''আমি একটু দেরিতে ক্রিকেট খেলা শুরু করেছিলাম। কারণ ৬-৭ বছর বয়সেও আমি ক্রিকেট খেলতাম না। আমি হয়ত ১৬, ১৭ বছর বয়স থেকে পাকাপাকি ক্রিকেট খেলা শুরু করি। আমি টিভিতে খেলা দেখতাম। এরপরই ক্রিকেট খেলব, ঠিক করি। প্রথম দিকে সেভাবে কোনও কোচিংও নেইনি আমি।''

ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক বলেন, ''আমি টেলিভিশন দেখেই ক্রিকেটের বেশিরভাগ সব শিখেছি। নিজের বোলিং অ্য়াকশনও নিজের মতই করেই তৈরি করেছি। নিজে কোন অ্য়াকশনে সাফল্য পেতে পারি, সেটাও নিজেই ভাবতাম। আমার বোলিং অ্য়াকশন নিয়ে প্রথম থেকেই খুঁতখুঁতে ছিলাম। ভাবছিলাম যে এভাবে বল করতে গিয়ে নিজের পেস কমে যাচ্ছে নাতো। কিন্তু দেখলাম যে পেসে কোনও কমতি হচ্ছে না। পরে এই অ্য়াকশনই ধরে রেখেছিলাম।''

 

এক দশকের ওপর ক্রিকেট কেরিয়ার। ৭ বছরর আন্তর্জাতিক কেরিয়ার। কোনও কোচই কখনও বুমরার বোলিং অ্য়াকশনে বদল করার কথা বলেননি। সেই ইস্যুতে মুখ খুলে তারকা পেসার বলছেন, ''আমার মনে হয় কেউই আমার বোলিং অ্যাকশনের ওপর ভরসা রাখেননি প্রথমে। সবাই হয়ত ভেবেছিল যে আমি ৬-৭ মাসের বেশি ক্রিকেট খেলতে পারব না এই অ্য়াকশন নিয়ে। হয়ত এতে আখেড়ে আমারই ভাল হয়েছে। আমি নিজের বোলিং অ্য়াকশন নিয়ে নিজের মত করেই ভাবতে পেরেছি। কোনও কোচ আলাদা করে কোনও উপদেশ দেননি এই বিষয়ে আমাকে।''

উল্লেখ্য, অ্য়াডিলেডে খেলার ফাঁকেই চোট পেয়েছিলেন বুমরা। মাঠেই শুয়ে পড়েছিলেন তিনি। কিন্তু এরপর যদিও দ্বিতীয় ইনিংসেও বল করতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: 'প্রত্যেক দেশের প্লেয়ারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন গম্ভীর', ফের বিস্ফোরক আফ্রিদি

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget