এক্সপ্লোর

Joe Root: পিছনে কোহলি, স্মিথ, টেক্কা দিচ্ছেন সচিনকেও, লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস জো রুটের

ENG vs SL 2nd Test: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে ইংল্যান্ডের স্কোর সাত উইকেটের বিনিময়ে ৩৫৮ রান।

লন্ডন: বর্তমান ক্রিকেটারে সর্বসেরা ব্যাটারদের তালিকায় একেবারে প্রথম সারিতে তাঁর নাম থাকবে। শতরান হাঁকানো তাঁর কাছে যেন মুড়ির মোয়া। তিনি জো রুট। লর্ডসে ফের একবার আরও এক সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন জো রুট (Joe Root)। 

ইংল্যান্ডের তারকা ব্যাটার লর্ডসে বৃহস্পতিবার যখন ব্যাট করতে নামলেন তখন ইংল্যান্ডে সদ্য পরপর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে। শ্রীলঙ্কান বোলাররা তখন পুরোদমে ইংল্যান্ডকে চাপে ফেলার পরিকল্পনায়। তিনি আসলেন, দেখলেন এবং দিনশেষে যখন আউট হয়ে মাঠ ছাড়লেন, তখন তাঁর নামের পাশে উজ্জ্বলভাবে লেখা ১৪৩ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (ENG vs SL 2nd Test) কেরিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন জো রুট। অ্যালিস্টার কুকের সঙ্গে যুগ্মভাবে ইংল্যান্ডের হয়ে এখন তিনিই টেস্টে সর্বকালের সর্বাধিক টেস্ট সেঞ্চুরি হাঁকানোর মালিক।

বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটাদের মধ্যেই রুটই টেস্টের সর্বাধিক সেঞ্চুরির মালিক। আর একটি সেঞ্চুরি হাঁকালেই সুনীল গাওস্করের শতরানের রেকর্ড স্পর্শ করে ফেলবেন তিনি। সচিন তেন্ডুলকরকেও কিন্তু টেক্কা দিচ্ছেন রুট। ৩৪-র গণ্ডি পার করার আগে তেন্ডুলকর টেস্টে ৩৫টি শতরান হাঁকিয়েছিলেন। রুট সচিনের থেকে দুইধাপ দূরে। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের সর্বোচ্চ ১৫৯২১ রানও কিন্তু রুটের নাগালের বাইরে নয়। ৩৩ বছর বয়সি ইংরেজ ব্যাটার ইতিমধ্যেই ১২০২৭ রান করে ফেলেছেন। রানসংগ্রাহকদের সর্বকালীন তালিকায় তিনি সপ্তম স্থানে। রুটের এই অনবদ্য রেকর্ডই কিন্তু তাঁকে সর্বকালের সেরাদের মধ্যে জায়গা করে দেয়।   

রুটের শতরানে ভর করেই প্রথমে ব্যাট করে ভাল জায়গায় ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে ইংল্যান্ডের স্কোর সাত উইকেটের বিনিময়ে ৩৫৮ রান। ব্যাট হাতে গাস অ্যাটকিনসনও বেশ নজরকাড়া এক ইনিংস খেলছেন। তিনি ৮১ বলে ৭৪ রানে অপরাজিত রয়েছেন। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। বেন ডাকেট ৪০ রানের ইনিংস খেললেও অলি পোপ ও ড্যান লরেন্স রান পাননি। হ্যারি ব্রুক শুরুটা ভাল করেও ৩৩ রানে সাজঘরে ফেরেন।

২১৬ রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন হলে শ্রীলঙ্কা ইংরেজদের ২৫০ রানের মধ্যে অল আউট করার স্বপ্ন দেখছিল। কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় রুট ও অ্যাটকিনসনের পার্টনারশিপ। দুইজনে সপ্তম উইকেটে ৯২ রান যোগ করেন। মিলন রত্নায়েকের বলে রুট সাজঘরে ফিরলেও, ইতিমধ্যেই কিন্তু ম্যাট পটসের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন অ্যাটকিনসন। ইংল্যান্ডকে কত রানে লঙ্কান বোলাররা সীমিত রাখতে পারেন এখন সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আশাপূরণে ব্যর্থ বাবররা, প্রতিভা অন্বেষণ তাই এবার প্রযুক্তির দ্বারস্থ পাকিস্তান ক্রিকেট বোর্ড 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget