এক্সপ্লোর

Kieron Pollard: ৬, ৬, ৬, ৬, ৬! রশিদ খানের বোলিংয়ে নাগাড়ে পাঁচ ছক্কা হাঁকালেন কায়রন পোলার্ড, দেখুন ভিডিও

The Hundred: এক সময় সাদার্ন ব্রেভের হয়ে ১৪ বলে ছয় রানে ব্যাট করা পোলার্ডই নাগাড়ে পাঁচ ছয় মেরে দলকে ম্যাচ জেতান।

লন্ডন: বয়স ৩৭ পার করেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। এমনকী কোচিং কেরিয়ারও শুরু করে দিয়েছেন। তবে ব্যাট হাতে এখানেও যে সেরাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে তিনি সক্ষম, তা আবারও প্রমাণ করে দিলেন কায়রন পোলার্ড (Kieron Pollard)। দ্য হান্ড্রেডে নাগাড়ে পাঁচটি ছক্কা হাঁকালেন তারকা ওয়েস্ট ইন্ডিয়ান। তাও আবার যে সে বোলার নয়, গত দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (আইসিসির বিচারে) রশিদ খানের (Rashid Khan) বিরুদ্ধে টানা পাঁচটি ছক্কা মারলেন পোলার্ড।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায়ও দেখা গিয়েছে তাঁকে। সেই ইংল্যান্ডেই বর্তমানে দ্য হান্ড্রেডে (The Hundred) প্রতিনিধিত্ব করছেন পোলার্ড। তবে কোচ নয়, সাদার্ন ব্রেভের খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সাদার্ন ব্রেভ বনাম ট্রেন্ট রকেটের একটি ম্যাচেই তিনি রশিদ খানের পরপর পাঁচ বল বাউন্ডারির বাইরে ফেলেন। পোলার্ডের পাঁচ ছক্কার এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। বিশেষত রশিদ খানের মতো বোলারের বিরুদ্ধে তাঁর এই দুরন্ত হিটিংয়ে সকলেই তাজ্জব।

পোলার্ডের দৌলতেই ৭৬ বল খেলে ৭৮ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা সাদার্ন ব্রেভ জয়ের জন্য ১২৭ রানের বেশ চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছতে সফল হয়। তাঁর এই ইনিংসটা আরও চমকপ্রদ কারণ শুরুতে কিন্তু প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা রান করতে বেশ চাপেই পড়েছিলেন। ছন্দ পাচ্ছিলেন না তিনি। ১৪ বল খেলে মাত্র ছয় রানে ব্যাট করছিলেন পোলার্ড। কিন্তু তার পরেই ছক্কার ফোয়ার ছোটে তাঁর ব্যাট থেকে। প্রথম ছয়টি মিড উইকেট, তার পরের দুইটি লং অফের ওপর দিয়ে , চতুর্থ বলে ফের মিড উইকেট এবং পঞ্চম বলে আবারও লং অফের ওপর দিয়ে রশিদকে ছক্কা হাঁকান পোলার্ড। 

 

পোলার্ড শেষমেশ ২৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। রশিদের খানের ইকোনমি এই পাঁচ বলের ব্যবধানে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তিনি ২০ বলে ৪০ রান দিয়ে বসেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'খেলোয়াড়দের প্রতি এর থেকে বড় অন্যায় হয় না', IPL-র কোন নিয়মের বিরুদ্ধে সোচ্চার হলেন অশ্বিন? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget