এক্সপ্লোর

KL Rahul Practice: সমালোচকদের জবাব দেওয়ার সুযোগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে অনুশীলনে ফিরলেন রাহুল

KL Rahul: গত বছরে ব্যক্তিগত পর্যায়ে ব্যাট হাতে পর পর ব্যর্থতার ফলে তীব্র সমালচনায় বিদ্ধ হন কেএল রাহুল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁর সামনে সমালোচকদের জবাব দেওয়ার হাতছানি।

নয়াদিল্লি: ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার (Team India) দলে সুযোগ পাননি কেএল রাহুল (KL Rahul)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজই শেষ ম্যাচ আয়োজিত হবে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে। এরপরে ১০ তারিখ থেকেই শুরু ওয়ান ডে সিরিজ। সেই সিরিজে দলে রাহুল রয়েছেন। ওয়ান ডে সিরিজের কথা মাথায় রেখে ইতিমধ্যেই নেটে অনুশীলনেও নেমে পড়লেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার।

অনুশীলনে রাহুল

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাহুল নিজের ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে কুলদীপদের বিরুদ্ধে জমাটি ডিফেন্সের পাশাপাশি চোখধাঁধানো বেশ কিছু কভার ড্রাইভও খেলতে দেখা যায় রাহুলকে। প্রসঙ্গত, গত বছরটা ব্যাটার রাহুলের জন্য একেবারেই ভাল কাটেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পর পর ব্যর্থতার জন্য রাহুল সমালোচনায় বিদ্ধ হন। এরপরে বছর শেষে বাংলাদেশ সিরিজেও তাঁর ব্যাটে বড় ইনিংসের দেখা মেলেনি। তাই নতুন বছরে নতুন উদ্যমে মাঠে নেমে সমালোচকদের জবাব দিতে নিশ্চয়ই মরিয়া হবেন রাহুল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KL Rahul👑 (@klrahul)

 

পন্থের অস্ত্রোপ্রচার

ঋষভ পন্থের (Rishabh Pant) হাঁটুর অস্ত্রোপচার হল। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি (Dhirubhai Ambani Kokilaben Hospital) হাসপাতালে শুক্রবার পন্থের ডান হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে (BCCI) খবর, সফল হয়েছে অস্ত্রোপচার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, 'শুক্রবার পন্থের হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ, ডক্টর দীনেশ পাড়দিওয়ালার তত্ত্বাবধানে পরবর্তী চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন পদ্ধতি চূড়ান্ত করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পোর্টস সায়েন্স ও মেডিসিন টিম গোটা ব্যাপারটা পর্যবেক্ষণ করছে।'

আরও পড়ুন: সিরিজ নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

সেরা শিরোনাম

Suryakumar Yadav: সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
MS Dhoni And Sakshi: মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
Asia Cup Rising Stars 2026: এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?
Glenn Philips Record: ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget