এক্সপ্লোর

IND A vs AUS A: রাহুলের ১৭৬, সুদর্শনের শতরানে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহজেই ৪১২ রান তাড়া করে জিতল ভারত

KL Rahul: অস্ট্রেলিয়া 'এ'-র বিরুদ্ধে ২১০ বলে ১৭৬ রানে অপরাজিত রইলেন কেএল রাহুল।

লখনউ: প্রথম ইনিংসে ২২৬ রানে পিছিয়ে ছিল দল। জয়ের জন্য সামনে ছিল বিরাট ৪১২ রানের লক্ষ্য। তবে কেএল রাহুল (KL Rahul) ও সাই সুদর্শনের (Sai Sudarshan) দৌলতে কার্যত হেলায় ম্যাচ জিতল ভারতীয় 'এ' দল (IND A vs AUS A)। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ড সিরিজ়ের ফর্ম অব্যাহত রাখলেন ভারতের তারকা ক্রিকেটার। ১৭৬ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়া 'এ'-র ভারতীয় 'এ' দলকে ম্য়াচ জিতিয়েই মাঠ ছাড়লেন রাহুল। এই নিয়ে মাত্র ষষ্ঠবার ভারতে প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে চারশোর অধিক রান সফলভাবে তাড়া করে জয় পেল কোনও দল।       

স্মরণীয় জয়ের জন্য ম্যাচের শেষ দিন ভারতীয় 'এ' দলের ২৪৩ রানের প্রয়োজন ছিল। ক্রিজে সাই সুদর্শন ৪৪ ও মানব সুতার এক রানে উপস্থিত ছিলেন। তাঁদের পার্টনারশিপ খুব বেশিদূর এগোতে পারেনি। পাঁচ রানে সুথার আউট হলে মাঠে ফেরেন কেএল রাহুল। গত কাল তাঁকে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। তবে ৭৪ রানের ইনিংস খেলে কোনও এক অজানা কারণে তিনি রিটায়ার্ড হার্ট হন। তবে ঠিক যেখানে ছেড়েছিলেন, মাঠে ফিরে আবার যেন সেখান থেকেই শুরু করলেন কেএল রাহুল।        

দেখতে দেখতেই রাহুল শতরানের গণ্ডি পার করে ফেলেন। তড়তড়িয়ে এগোচ্ছিল ভারতীয় দলের ইনিংস। ৬৬ ওভারে ২৬১ রান তুলে লাঞ্চে সাজঘরে ফেরেন রাহুল ও সুদর্শন। লাঞ্চের পর শতরানের গণ্ডি পার করে ফেলেন সুদর্শনও। তবে তারপরেই পুল শট মারতে গিয়ে আউট হন সুদর্শন। তার প্রায় সঙ্গে সঙ্গেই রাহুলও ক্যাচ দিয়েছিলেন। তবে টড মার্ফি ক্যাচ মিস করেন। জীবনদান পেয়ে রাহুল এই ম্য়াচের অধিনায়ক ধ্রুব জুরেলের সঙ্গে মিলে ইনিংস এগিয়ে নিয়ে যান। পঞ্চম উইকেটে দুইজনে ১১৫ রানের পার্টনারশিপ গড়েন। অর্ধশতরান হাঁকান জুরেল। তবে তিনি ম্যাত শেষ করে ফিরতে পারেননি।  

জুরেল ৫৬ রানে আউট হওয়ার পরেও রাহুল ক্রিজে টিকেই ছিলেন। শেষমেশ নীতীশ কুমার রেড্ডি দ্রুত গতিতে রান যোগ করে দলের জয় নিশ্চিত করে ফেলেন। প্রথম টেস্ট ড্রয়ে শেষ হয়েছিল। তারপর ভারতীয় 'এ' দল এই ম্যাচ জেতায় তারা সিরিজ়ও জিতে নিল। অনবদ্য ১৭৬ রানের ইনিংস খেলায় রাহুলকেই ম্য়াচের সেরা ঘোষণা করা হয়।                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget