এক্সপ্লোর

বিশাখাপত্তনমে রেকর্ড গড়া পারফরম্যান্সের পর কুলদীপের মুখে রোহিত-প্রসঙ্গ

India vs South Africa: চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে তিন ম্যাচে মোট নয়টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।

বিশাখাপত্তনম: বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে অনেকেই তাঁকে ভারতীয় দলের ফ্রন্টলাইন স্পিনার বলেই মনে করেন। চলতি দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজ়ে কেন তাঁকে ভারতের এক নম্বর স্পিনার মনে করা হয়, সেটা বারংবার প্রমাণ করছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। প্রথম ম্যাচে চার উইকেট, দ্বিতীয় ম্যাচে এক উইকেটের পর আজ ফের একবার চার উইকেট নিলেন কুলদীপ। আর এই চার উইকেটের সুবাদেই ইতিহাস গড়লেন তিনি।

এই নিয়ে নিজের কেরিয়ারে ১১তম বার ইনিংসে চার উইকেট নিলেন কুলদীপ। দক্ষিণ আফ্রিকাকে দেখলেই তিনি যেন জ্বলে উঠেন। রামধনুর দেশের বিরুদ্ধে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। প্রোটিয়াদের বিরুদ্ধে ১৬ ম্য়াচে ১৭.৫৮ গড়ে ৩৬টি উইকেট নিয়েছেন কুলদীপ। তিনিই মাত্র দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে কোনও এক মাঠে ওয়ান ডেতে চারবার তিন বা ততোধিক উইকেট নিলেন। বিশাখাপত্তনমে এই নিয়ে পাঁচ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে ফেললেন কুলদীপ।

কুলদীপ নিজের পারফরম্যান্স প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান এই পিচে বল খানিকটা ঘুরছিল। তিনি বলেন, 'অর্শদীপ এবং হর্ষিত আমাদের হয়ে শুরুটা দারুণভাবে করেছিল। প্রথম সাত-আট ওভারে তো ওরা তেমন রানই দেয়নি। তারপরে স্পিনাররা বলে আসে। বল কিন্তু এই পিচে হালকা থেমেই আসছিল এবং ঘুরছিল। আমরা বলের গতির তারতম্য ঘটানোর চেষ্টা করছিলাম। এখন তো শুকনো বলে বল করতে পারাটাই একটা বিরাট বিষয়। টানা ২০টা টস হারার পর ২১তম টস জিতেছি আজ আমরা। তাই খুব খুশি আমি।'

আজকে ম্য়াচ চলাকালীনই শেষের দিকে বেশ মজাদার কিছু মুহূর্ত দেখা যায়। টেলএন্ডারদের বিরুদ্ধে বোলিং করার সময় একাধিকবার এনগিদিদের পায়ে কুলদীপের করা বল লাগে। তিনি আপিল করেন, আম্পায়ার নাকচ করলে কুলদীপ ডিআরএসের জন্য অধিনায়ক কেএল রাহুল এবং স্লিপে দাঁড়ানো প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার দিকে তাকান। এমন ঘটনা এক নয়, কয়েক মিনিটের মধ্যে একাধিকবার ঘটে। কিন্তু প্রতিবার তা রোহিতরা নাকচ করে দেন এবং শেষের দিকে তো কুলদীপের আপিল দেখে রোহিতরা রীতিমতো হেসে গড়াগড়ি খাওয়ার উপক্রম হয়।

এই নিয়ে কুলদীপ জানান, 'ডিআরএসের বিষয়ে আমি খুবই খারাপ। এই জন্য়ই ওরা আমায় নিয়ে মজা করেন। আমার মনে হয় প্যাডে লাগলে প্রতিটি বলই আউট। তবে পিছনে যখন একজন প্রাক্তন অধিনায়ক রয়েছেন এবং কেএলও উইকেটের পিছনে ডিআরএসের কলে খুবই ভাল। তাই এই ধরনের লোকজনকে প্রয়োজন হয় আমায় শান্ত করার জন্য।'

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget