এক্সপ্লোর

IND vs BAN: পাকিস্তান সিরিজ় অতীত, ভারত সফরের আগে কী বললেন বাংলাদেশ তারকা লিটন দাস?

Litton Das: পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচে ৯৭-র গড়ে মোট ১৯৪ রান করেছিলেন বাংলাদেশের তারকা কিপার-ব্যাটার লিটন দাস।

ঢাকা: সদ্যই পাকিস্তানের বিরুদ্ধে এক অবস্মরণীয় সিরিজ় জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। ঐতিহাসিক সিরিজ়ে ২-০ জয় পেয়েছে ওপার বাংলার দল। এবার তাঁদের সামনে টিম ইন্ডিয়ার (IND vs BAN) চ্যালেঞ্জ। সেই সিরিজ়ের আগে মুখ খুললেন লিটন দাস (Litton Das)। পাকিস্তান সিরিজ় ভুলে যেতে আর্জি জানালেন সকলকে।

লিটন দাস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান পাকিস্তান সফরে তাঁরা দুরন্ত খেলেছেন। সেই সিরিজ় জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে, তবে তা এখন অতীত। ভারত সফর প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমরা পাকিস্তানের বিরুদ্ধে দারুণ খেলেছি। তবে সেটা তো অতীত। পাকিস্তান সিরিজ়কে ভুলে যাওয়াটা জরুরি এবং তাতে আপনাদের (মিডিয়া) ভূমিকাও রয়েছে। পাকিস্তান সিরিজ় নিয়ে আপনারা বেশি চর্চা না করলেই ভাল। সামনে এক বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। খেলোয়াড় হিসাবে আমি আগের সিরিজ়টা পিছনে ফেলে এসেছি। তবে হ্যাঁ, ওই সিরিজ় নিঃসন্দেহে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।'

ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে বরাবরই দারুণ শক্তিশালী। সেই কথা মনে করিয়ে দিয়ে লিটন বলেন, 'ভারতের ঘরের মাঠে ভারত সবসময় প্রতিপক্ষের থেকে বেশি শক্তিশালী। সিরিজ়টা খুব চ্যালেঞ্জিং হবে বা খুব সহজ হবে, এর কোনওটাই আমি বলব না। ওরা দল হিসাবে নিজেদের পরিবেশে দারুণ। ওদের ব়্যাঙ্কিং দেখলেই সেটা বোঝা যায়। ওরা অনেক ওপরের দিকে রয়েছে। তাই আমার মতে সিরিজ়টা বেশ চ্যালেঞ্জিংই হবে।'  

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ত্রাতা হয়ে ওঠেন লিটন দাস। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ছয় উইকেট হারিয়ে একসময় কার্যত ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে লিটনের চোখধাঁধানো শতরানে বাংলাদেশ লড়াইয়ে শুধু ফেরেই না, দ্বিতীয় ইনিংসে দুরন্ত বোলিং পারফরম্যান্সে ম্যাচও জিতে নেয় ওপার বাংলার দল। দুই টেস্টে ১৯৪ রান করেন লিটন। ভারতের বিরুদ্ধে সিরিজ়েও যে লিটনের ফর্মে থাকাটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। 

বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি। সেই লক্ষ্যেই এবার নামবেন লিটনরা। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। 

আরও পড়ুন: হতাশাজনক হারের পরেই মেজাজ হারালেন এমি মার্তিনেজ়! উঠল ক্যামেরাম্যানকে চড় মারার অভিযোগ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE
Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget