এক্সপ্লোর

Jasprit Bumrah: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক বুমরা এ কী বললেন?

T20 World Cup 2024: বুমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট আট ম্য়াচ খেলতে নেমেছিলেন। আর মোট ১৫ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। 

আমদাবাদ: টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন তিনি। প্রথমবার কেরিয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। মুম্বইয়ের রাস্তায় জনসমুদ্র দেখে অবাক হয়ে গিয়েছিলেন। সাফল্যের শিখরে থাকা বুমরা যেন এখনও বিশ্বাসই করতে পারছেন না তিনি বিশ্বজয়ী। বুমরা বলছেন, ''মনে হচ্ছে এখনও স্বপ্নের মধ্যে আছি।'' নিজের ইনস্টাগ্রামে পোস্টে এক ভিডিও বার্তায় বুমরা বলছেন, ''গত কয়েকদিন আমার জন্য ভীষণ স্পেশাল ছিল। আমি স্বপ্নের মধ্য়ে রয়েছি। গত কয়েকদিন ধরে খুব খুশি রয়েছি।'' যশপ্রীত বুমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট আট ম্য়াচ খেলতে নেমেছিলেন। আর মোট ১৫ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের ম্যাচেও ২ উইকেট নিয়েছিলেন বুমরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। আমদাবাদে বুমরার ঘরে ফেরার সেই ভিডিওতে তাঁকে গাড়ি থেকে নামতেই ফুল ছিটিয়ে বরণ করে নিতে দেখা যায়। এর সঙ্গে মিষ্টি খাওয়ানো তো ছিল। উচ্ছ্বসিত জনগণ বুমরাকে দেখেই সেলফি, ভিডিও তুলতে শুরু করে দেন। ছিল ফুলের তোড়া, সই মেটানোর আবাদারও। তাঁকে দেখেই ওঠে জনরোল। বুমরার ঘরে ফেরার এই ভিডিওটি ফের একবার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তাঁর প্রতি ভালবাসা এবং দেশের বিশ্বজয়ে তাঁর অবদান প্রমাণ করে দেয়।

ওয়াংখেড়েতে সমর্থকদের সমাগম দেখে আপ্লুত বুমরা বলেছিলেন, 'আমি অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার হিসেবে এসেছিলাম এই মাঠে। কিন্তু আজ এই মাঠের ও মুম্বইয়ের রাস্তার যে ছবি দেখলাম, আমি জীবনেও আজ পর্যন্ত এমনটা কখনও দেখিনি। আমরা কখনও এই মুহূর্তটা ভুলব না। আমি নিজেকে এখনও তরুণ সদস্য মনে করি দলের। আমাদের একটাই লক্ষ্য যে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়া।' 

বোর্ডের সংবর্ধনা মঞ্চে ওয়াংখেড়েতে সঞ্চালক গৌরব কপূর মজা করে প্রশ্ন করলেন, বিরাট, রোহিত, জাডেজা অবসর নিয়ে নিলেন। আপনিও খুব তাড়াতাড়ি অবসর নেবেন না তো? বুমরা কিন্তু সমর্থকদের আস্বস্ত করলেন। তারকা পেসার বলছেন, ''আমার অবসর এখনও অনেক দূরের গল্প। কেরিয়ার তো সবে শুরু হল।'' 

আরও পড়ুন: দেশের হয়ে পদক জিতেছেন, তবুও অভাবের সংসারে হাল ফেরাতে চন্দ্রিকার দিন শুরু হয় চাষের জমিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget