এক্সপ্লোর

Mitchell Starc: বিশ্বকাপের আগেই সকলকে চমকে দিয়ে আচমকা অবসর ঘোষণা বিশ্বজয়ী মিচেল স্টার্কের

Mitchell Starc T20I Retirement: অক্টোবরে নিউজ়িল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ়ের জন্য দল বাছাই করার সময়ই স্টার্ক নিজের এই সিদ্ধান্তের কথা জানান।

নয়াদিল্লি: বছর খানেক পরেই বসবে বিশ্বকাপের আসর। তবে তার আগেই আচমকা সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই অবসর ঘোষণা করলেন বিশ্বজয়ী মহাতারকা। তিনি মিচেল স্টার্ক (Mitchell Starc)। মঙ্গলবার অস্ট্রেলিয়ান  (Austalian Cricket Team) সময় অনুযায়ী সকালবেলাতেই স্টার্কের অবসরের খবর প্রকাশ্যে আসে।

অক্টোবরে নিউজ়িল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ়় থেকেই বিশের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। সেই সিরিজ়ের জন্য দল বাছাই করার সময়ই স্টার্ক নিজের এই সিদ্ধান্তের কথা জানান। বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি স্টার্ক। তিনি ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭.৭৪ ইকোনমিতে ৭৯টি উইকেট নেন। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন স্টার্ক। 

তবে ৩৫ বছর বয়সি ফাস্ট বোলার আন্তর্জাতিক ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে বেশি করে মনোনিবেশ করতে চান। সেই কারণেই তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন। মিচেল নিজের অবসর প্রসঙ্গে বলেন, 'টেস্ট ক্রিকেট সর্বদাই আমার প্রথম প্রাধান্য ছিল এবং আছে। আমি অস্ট্রেলিয়ার যে কয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, সেই সবকয়টি, বিশেষত ২০২১ সালের বিশ্বকাপটি উপভোগ করেছি। শুধু ওই টুর্নামেন্ট জিতেছি বলে নয়, বরং দারুণ এক দল ছিল বলে বেশি মজা করেছি। সামনেই ভারতের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজ় রয়েছে, অ্যাসেজ রয়েছে এবং ২০২৭ সালের বিশ্বকাপও আছে। সেইসব দেখে নিজেকে তরতাজা, ফিট রাখতে এবং নিজের সেরাটা দিতে আমার মনে হয় এটাই সেরা সিদ্ধান্ত।'

স্টার্ক জানান টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনও খানিকটা সময় বাকি রয়েছে। সেই কারণে তাঁর এখনই অবসর ঘোষণা দলকে সেই মেগা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে এবং বোলিং গ্রুপ তৈরি করতে পর্যাপ্ত সময় দেবে বলে ধারণা স্টার্কের।

স্টার্ক তো অবসর ঘোষণা করেছেন। তবে শুধু তাঁকে নয়, অধিনায়ক এবং স্টার্কের জুড়িদার প্যাট কামিন্সকেও আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ়ে পাবে না অস্ট্রেলিয়া। এই সপ্তাহেই কামিন্সের স্ক্যান করা হয়েছে। সেই স্ক্যানে তাঁর লুম্বার বোন স্ট্রেস ধরা পড়েছে। সেই কারণেই কিউয়িদের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন না। শুধু তাই নয়, অক্টোবর ও নভেম্বর মাসে ভারতীয় দলের বিরুদ্ধে যে সাদা বলের সিরিজ় খেলবে ভারত, সেই সিরিজ়েও খেলবেন না ক্যাপ্টেন কামিন্স। অ্যাসেজের কথা মাথায় রেখেই তাঁকে নিয়ে অজ়ি নির্বাচকরা কোনওরকম ঝুঁকি নিতে চান না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget